জামায়াতে ইসলামীর রাজনীতির ধরন ‘ঘোলা পানিতে মাছ শিকার করার’ মতো উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এমন কৌশল অবলম্বনের চেষ্টা করতে গিয়ে দলটি শেষ পর্যন্ত নিজেরাই সেই পরিস্থিতিতে পড়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে রিজভী বলেন, ‘যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের আদর্শ কী?’
শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতিতে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি দেশে ফিরে রাজনীতি করতে চান, তাহলে টিক্কা খানের উত্তরসূরীদেরও ফিরে আসতে হবে। ফ্যাসিস্টের পতন হলে তাকে আর ফিরিয়ে আনা যায় না।’
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য নানা ধরনের আশ্বাস দেয়। তবে দেশের মানুষ আর তাদের সেই সুযোগ দেবে না।’
জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এ অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার ভাষায়, ‘জুলাইয়ে যাত্রাবাড়ীতে পলাশীর প্রান্তর কিংবা লেলিনগ্রাদের মতো প্রতিরোধ গড়ে উঠেছিল।’

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন