ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়

মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেক কনকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. কামরুল ইসলাম, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউ জামান, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।সভায় মাছের পুষ্টিগুণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় দেশের পুষ্টিচাহিদা পূরণে মাছের ভূমিকা এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। মৎস্যসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম ও উদ্যোগ নিয়ে সভায় আলোচনা হয়।

জাতীয় ১১ অক্টোবর ২০২৬

চাঁদপুরে টাষ্কফোর্স ও নৌ পুলিশের অভিযান ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ।

চাঁদপুর  পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাট এলাকায় মা ইলিশ সংরক্ষণে ৩য় দিনে টাষ্কফোর্স ও পুলিশ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছে | এ সময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়শনিবার ১০ অক্টোবর  ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। অভিযানটি চাঁদপুর সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় পরিচালিত হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে ইলিশ মজুতের অপরাধে বড় স্টেশন মাছঘাটের আড়তদার মো. সেলিম ও মো. রফিককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সকাল ১০টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।  তিনি বলেন, জব্দ করা কারেন্টজাল ও ইলিশের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় ১০ অক্টোবর ২০২৬

উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা

 বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার অপরাধে চার প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র ও ইন্দ্রানী দাসের নেতৃত্বে ধামুরা বন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার টাকা, আদি ধামুরা মিষ্টান্ন ভাণ্ডারকে ২২ হাজার টাকা এবং গোপী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া, প্রতিশ্রুত পণ্য বিক্রি না করা ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে আপন কসমেটিকসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এসএম ইলিয়াস উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার বাহিনীর একটি দল সহযোগিতা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় ০৭ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা।

‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, ভেটেরিনারি সার্জন নাইম মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস, খামারি মুক্তার হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী এবং প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি।বক্তারা জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় ০২ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে OCV Campaign-এর দ্বিতীয় ডোজে মাঠপর্যায়ে কাজ করছে লজিক অব বাংলাদেশ

ওরাল কলেরা ভ্যাকসিন (OCV) Campaign 2026-এর দ্বিতীয় ডোজের কার্যক্রমে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন লজিক অব বাংলাদেশ (LOB)।গতকাল নারায়ণগঞ্জ সদর উপজেলায় ক্যাম্পেইনের আওতায় ফকির গ্রুপে লজিক অব বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দায়িত্ব পালন করেন। পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তারা টিকাদান কার্যক্রমে সহযোগিতা করেন।ক্যাম্পেইনের শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে লজিক অব বাংলাদেশ। সংগঠনটির প্রতিনিধিরা টিকাদান কার্যক্রমে সহযোগিতা, জনসচেতনতা সৃষ্টি এবং মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।OCV Campaign 2026 বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), UNICEF ও IFRC সহযোগিতা করছে।কলেরার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে জনস্বাস্থ্য কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বলে মনে করে লজিক অব বাংলাদেশ। ক্যাম্পেইনের বাকি দিনগুলোতেও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটির হেডকোয়ার্টার।সংগঠনটির মতে, স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।

জাতীয় ০১ অক্টোবর ২০২৬

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিরাজগঞ্জে ও তথ্য অধিকার বিষয়ে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিরাজগঞ্জে  তথ্য ও অধিকার বিষয়ে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছেবাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর উদ্যোগে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম।এছাড়া “Workshop on the Inclusion of Biofortified Crops in Government Programs” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। হারভেস্টপ্লাস সলিউশনস (HPS) ও NAF-Bangladesh-এর উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।একই দিনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তথ্যের অবাধ প্রবাহ, তথ্য প্রাপ্তির অধিকার এবং স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়।

জাতীয় ২৮ সেপ্টেম্বর ২০২৬

চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাঁকে অভিনন্দন জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।এ সময় ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে ছিলেন দেশটির ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন। সূত্র: ইত্তেফাক/এসএ

জাতীয় ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, ৩০ কর্মসূচিতে অংশগ্রহণ

জাতিসংঘ সাধারণ পরিষদ উপলক্ষে নিউইয়র্ক সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফরে তিনি মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, সফরের সময় জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, চারটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট, ১১টি দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।তিনি জানান, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু এবং আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।মাহদী আমিন বলেন, ‘পরম আন্তরিকতার সঙ্গে প্রতিটি দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গ্রহণ করেছেন।’তিনি আরও জানান, সফরের একপর্যায়ে ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে জেপি মরগান চেজের আয়োজনে একটি প্রাতরাশ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ এবং বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।এ ছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় ফিরে আসাকে স্বাগত জানানো হয়। একই বৈঠকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়েও আলোচনা হয়।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মানবাধিকার, আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়গুলোও আলোচনায় উঠে আসে। সূত্র: ইত্তেফাক/আরএইচ

জাতীয় ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সম্পর্ক গভীর করার ওপর গুরুত্ব

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদ।স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।অন্যদিকে, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। সূত্র: ইত্তেফাক

জাতীয় ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ তারেক রহমানের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য শুরুর আগে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করার ধারাবাহিকতা বজায় রেখেছেন বাংলাদেশের তিন রাষ্ট্র ও সরকারপ্রধান—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চে ভাষণের শুরুতেই তারা ধর্মীয় মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতির প্রতিফলন ঘটিয়েছেন।জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের দেওয়া ভাষণের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম অধিবেশনে বক্তব্য দেন। সে সময় ভাষণের শুরুতে তিনি ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে মুসলিম বিশ্বের সংহতি এবং বাংলাদেশের স্বতন্ত্র আত্মপরিচয় তুলে ধরেন তিনি।পরবর্তী সময়ে ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া একাধিকবার জাতিসংঘে বক্তব্য দেন। বিশ্বশান্তি, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার আগে তিনিও প্রচলিত রীতি অনুযায়ী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করে বক্তব্য শুরু করেন।একই ধারাবাহিকতায় ২০২৬ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শুরুতেও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট, আঞ্চলিক ভূরাজনীতি এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আগে তার এই সূচনা দেশে ও প্রবাসে ব্যাপকভাবে প্রশংসিত ও আলোচিত হয়।আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের মধ্যেও বক্তব্য শুরুর আগে ‘বিসমিল্লাহ’ পাঠ করার রীতি রয়েছে। তুরস্কের রজপ তাইয়িপ এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং ফিলিস্তিনের মাহমুদ আব্বাসও বক্তব্যের শুরুতে ‘বিসমিল্লাহ’ পাঠ করেন।বাংলাদেশের ক্ষেত্রে জিয়াউর রহমানের পর খালেদা জিয়া এবং এরপর তারেক রহমানের মাধ্যমে জাতিসংঘে এই রীতির চর্চা অব্যাহত রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে এটি একটি তাৎপর্যপূর্ণ ধারাবাহিকতা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। সূত্র: আমার দেশ

জাতীয় ২৫ সেপ্টেম্বর ২০২৬