ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আজকের সর্বশেষ খবর

আজকের সর্বশেষ খবর

নোবিপ্রবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘থিঙ্ক বিফোর ইউ ক্লিক: রেসপনসিবল সোশ্যাল মিডিয়া ইউজ এন্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এ প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি অপব্যবহারের প্রবণতাও লক্ষ করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক মন্তব্য, ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা এবং সাইবার হয়রানির মতো ঘটনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপাচার্য আরও বলেন, আমরা এখানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারী সকলেই একটি অভিন্ন পরিবারের অংশ। আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। আমরা কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার আগে তার সত্যতা যাচাই করব, সম্ভাব্য প্রভাব বিবেচনা করব এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা একটি নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে চাই। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা সৃষ্টিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকা প্রতাশ্যা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি), নোয়াখালী ড. মো. নুরুল হুদা ভূঁইয়া ও নোবিপ্রবি শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের সাইকোলজিস্ট মো. আবু তারেক। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট এবং বিভাগের অনার্স ও মাস্টার্স পর্যায়ের শ্রেণি প্রতিনিধি এবং ক্যাম্পাস সাংবাদিকসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষাঙ্গন ১০ ঘন্টা আগে

নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মচারী ঐক্য ফোরামের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধ যেহেতু সবচেয়ে বেশি কার্যকর, তাই আমাদের ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। নোবিপ্রবিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো। বক্তব্যে কর্মসূচির আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।এ সময় অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, কর্মকর্তা ঐক্য ফোরামের আহ্বায়ক ও উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাখায়েত উল্ল্যাহ, কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব আনোয়ার হোসেন সুমনসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে  বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

শিক্ষাঙ্গন ১০ ঘন্টা আগে

নোবিপ্রবিতে হিট প্রজেক্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (HEAT)  প্রজেক্ট এর আওতাভূক্ত ‘ইনসেপশন সেমিনার অন স্টাবলিশমেন্ট অব অ্যাডভান্সড ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এন্ড হাই পারফরমেন্স কম্পিউটিং (এইচপিসি) ল্যাবরেটরি অ্যাট এনএসটিইউ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বর্তমান বিশ্বে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হাই পারফরম্যান্স কম্পিউটিংয়ের ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, গবেষণা, কৃষি ও সমুদ্রসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে এসব প্রযুক্তি প্রয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ বাস্তবতায় নোবিপ্রবিতে এ ধরনের একটি আধুনিক ল্যাবরেটরি আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে মনে করি। তারা এই ল্যাবের সুবিধা কাজে লাগিয়ে গবেষণা পরিচালনা, উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন এবং প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। আমরা ভবিষ্যতে রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ এ ধরনের যুগোপযোগী বিভিন্ন বিষয় চালু ও গবেষণার পরিধি সম্প্রসারণ করতে চাইলে আরও আধুনিক গবেষণাগারের প্রয়োজন হবে। এ ধরনের একটি ল্যাব সে লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ সময় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সমন্বিতভাবে এই ল্যাবরেটরিতে মানসম্মত ও আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।নোবিপ্রবি সিএসটিই বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট প্রজেক্টের সাব প্রজেক্ট ম্যানেজার ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে ছিলেন নোবিপ্রবি সিএসটিই বিভাগের সহকারী অধ্যাপক ও সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার ইফতেখার মাহমুদ তাওহীদ। আলোচক হিসেবে ছিলেন একই বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট প্রজেক্টের সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার ড. মো. কামাল উদ্দিন।

শিক্ষাঙ্গন ১০ ঘন্টা আগে

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত বাবা গুরুতর আহত

 কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে মুনিরা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী সরদার আলী (৬৫) গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) ভোরে সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পেছনে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে মোস্তাকিন আলম শোভন (৩৫)। তিনি মাদকাসক্ত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুমনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন তাঁর মা-বাবা। তবে প্রতিবারই সেখান থেকে পালিয়ে আসেন তিনি। সম্প্রতি তাঁকে আবারও নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা-বাবা। কিন্তু এতে রাজি ছিলেন না শোভন।বুধবার ভোরে সিরাজগঞ্জের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাঁদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে বাড়িতে থাকা একটি ছুরি দিয়ে মায়ের বুকে আঘাত করেন শোভন। এ সময় বাবা এগিয়ে এলে তাঁর পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি। এরপর সেখান থেকে পালিয়ে যান সুমন।পরে বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খলিলগঞ্জের একটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন, ‘অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। তার কারণে কলেজশিক্ষক বড় ভাই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন। যে মা ওই ছেলেকে আগলে রেখেছিলেন, সেই মা তাঁর হাতেই প্রাণ হারালেন। বাবার অবস্থাও আশঙ্কাজনক। সব জায়গায় মাদকে সয়লাব, সহজলভ্য। অনেক তরুণ ও যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছেন। আজকের ঘটনা মাদকের কারণেই হয়েছে। আমরা সবাই অনিরাপদ হয়ে পড়ছি। আমাদের সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করবে কে?’কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত ছেলেকে ধরতে আমরা মাঠে রয়েছি। তাঁকে আটকের জন্য জোর চেষ্টা চালানো হয় এবং পরবর্তীতে গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয় বলে জানান।

সারাদেশ ১৫ ঘন্টা আগে

নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

নওগাঁর নিয়ামতপুরে পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর থানার রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইসাহাক আলী নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে। তার ডাকঘর পানিহারা, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উদ্ধার করা গাঁজা ও ফেনসিডিল নিজের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য ২০ ঘন্টা আগে

আলীকদমে ১৯৮২ সালে ভবন হলেও চালু হয়নি বিচারকাজ, ডি.ও. লেটার দিলেন প্রতিমন্ত্রী

১৯৮২ সালে আলীকদমে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে বিচারিক ভবন নির্মিত হলেও অদ্যাবধি সেখানে নিয়মিত বিচারকার্য শুরু হয়নি। এই অকার্যকর ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) দ্রুত পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত বিচারিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও বিশেষ সহযোগিতা চেয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপিকে গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি উপানুষ্ঠানিক আধা-সরকারি পত্র (ডি.ও. লেটার) পাঠিয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।ওই আধা-সরকারি পত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে আলীকদম উপজেলার জনগণকে বিচারিক সেবার জন্য জেলা শহর বান্দরবানে প্রায় ১১১ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এই দীর্ঘ পথ যাতায়াতে বিচারপ্রার্থী মানুষের বিপুল সময়, অর্থ ও শ্রমের অপচয় ঘটছে। বিশেষ করে নারী, প্রবীণ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ দূরবর্তী যাতায়াত আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে।ডি.ও. লেটারে আরও জানানো হয়, আলীকদমে সেনানিবাস, মডেল থানা, বিজিবি ব্যাটালিয়নসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা অবকাঠামো ইতোমধ্যে বিদ্যমান রয়েছে। এছাড়া সেখানে পূর্বেই নির্মিত আদালত ভবনটি সামান্য প্রয়োজনীয় সংস্কার ও উপযোগী করার মাধ্যমেই স্বল্প সময়ে বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব।উল্লেখ্য, পরিবেশ ও সামাজিক সংগঠন ‘গ্রীন পলিসি মুভমেন্ট’-এর আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু)-এর আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় নথি প্রেরণ করেছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মন্ত্রীর দপ্তরের সুপারিশসহ পত্রটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৪-এ বিবেচনার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।জনস্বার্থ, ন্যায়বিচার এবং পাহাড়ি প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় আলীকদমে ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ দ্রুত পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ কামনা করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আলীকদম চৌকি আদালত স্থাপনের জন্য আবেদনকারী গ্রীণ পলিসি মুভমেন্টের সদস্য সচিব ও প্রধান মুখপাত্র মোঃ মহিউদ্দিন বন্ধু জানান, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ির মতো দুর্গম পাহাড়ি এলাকার মানুষের ন্যায়বিচারপ্রাপ্তি সহজ করতে স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা চালু করা গুরুত্বপূর্ণ।

সারাদেশ ২২ ঘন্টা আগে

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভি/যানে একটি দরিদ্র পরিবারের চো/রাই ছাগল উ/দ্ধার এবং তিনজন ছাগল চো/র গ্রেফতার। ।

একটি দরিদ্র পরিবারের ছাগল চুরি হওয়ার প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় আজ ১৩ অক্টোবর/২০২৬  গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়ায় চোরাই ছাগল উদ্ধারের অভিযান পরিচালনা পরিচালনা করা হয়। অভিযানে  গ্রাম পুলিশ ও জনগণের সক্রিয় সহযোগিতায় ছাগল  চোর ১। রহমত আলী (২২) ২। সবুজ হোসেন ৩। শামীম হোসেন (৩৫) সর্ব সাং চকগোবিন্দ ডাঙ্গাপাড়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ দের আটক করে তাদের হেফাজত হতে একটি চোরাই ছাগল উদ্ধার করা হয়। এ ব্যাপারে পত্নীতলা থানায়  নিয়মিত মামলা দায়ের হয়েছে

হাস্যরস ১৪ অক্টোবর ২০২৬

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য দুটি বিআরটিসি বাস উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযোজিত দুটি দ্বিতল বিআরটিসি বাস উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) প্রধান অতিথি হিসেবে বাস দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘœ  যাতায়াত নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে তারা নিয়মিত ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে । তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে শুধু শ্রেণিকক্ষ, গবেষণাগার কিংবা আবাসন সুবিধা নিশ্চিত করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতসহ  প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করাও অত্যন্ত  জরুরি। আমরা আশা করি, নতুন দুটি বাস শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে। শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নোয়াখালী, এর ম্যানেজার রাজু মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

শিক্ষাঙ্গন ১৩ অক্টোবর ২০২৬

মতলবে বস্তাবন্দী অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার একটি বিল থেকে কম্বল মোড়ানো অজ্ঞাত  বস্তাবন্দী মধ্য বয়স্ক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষনিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মঙ্গলবার ১৩ অক্টোবর  সকালে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে গ্রামের জনৈক এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে লাশটি বিলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। লাশটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত চলছে।

বিশেষ সংবাদ ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে অগ্নিশিখার রচনা প্রতিযোগিতা

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও লেখনীর দক্ষতা বিকাশের লক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে সামাজিক উন্নয়নমূলক সংগঠন অগ্নিশিখা।১১ অক্টোবর থেকে শুরু হওয়া এ রচনা প্রতিযোগিতা চলবে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এতে নারায়ণগঞ্জের তিনটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। কলেজ তিনটি হলো—সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও সরকারি কদম রসুল কলেজ।প্রতিযোগিতাটি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে ১১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রচার ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অগ্নিশিখার সকল সদস্য উপস্থিত ছিলেন।আয়োজক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তা, জ্ঞানচর্চা ও লেখালেখির প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনটি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের নিজেদের চিন্তাভাবনা ও প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকেরা।সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে অগ্নিশিখার এ উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীল বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিশেষ সংবাদ ১৩ অক্টোবর ২০২৬