নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মোঃ নূরুল আমিন।নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি নওগাঁ সদর উপজেলা প্রশাসনের কার্যক্রমে যুক্ত হলেন। তাঁর যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।মোঃ নূরুল আমিনের দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে নওগাঁ সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা আরও সহজে পাবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।নওগাঁ সদর উপজেলা প্রশাসনে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ। নওগাঁ সদর উপজেলা প্রশাসনে আপনাকে স্বাগত
মানবকল্যাণে কাজ করা সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং উপকারভোগীদের কাছে নৈতিকতা ও ইসলামের শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি ৭ জন উদ্যমী ও নিষ্ঠাবান দাঈ নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন পদের নাম: দাঈ পদসংখ্যা: ৭ জনপ্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল/কামিল/মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ সম্পন্ন হতে হবে। ইসলামি জ্ঞান ও দাওয়াহ বিষয়ে সুদৃঢ় ধারণা থাকতে হবে। এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)সহ প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান এবং সমসাময়িক চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। দাওয়াহকে জীবনের মিশন হিসেবে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। কমিউনিকেশন স্কিলে দক্ষ হতে হবে। বাস্তবভিত্তিক দাওয়াহ কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে। দেশের যেকোনো প্রান্তে মাঠপর্যায়ে ঘুরে এবং আবাসিকভাবে থেকে কাজ করার পূর্ণ মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে। চাকরির ধরন: ফুলটাইম প্রার্থীর ধরন: শুধু পুরুষ বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: দেশের যেকোনো স্থান বেতন: মাসিক ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকাঅন্যান্য সুযোগ-সুবিধাচাকরিতে থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি বছরে দুটি ঈদ বোনাস এবং প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।আগ্রহী প্রার্থীরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে নির্ধারিত লিংকে প্রবেশ করতে পারবেন। সূত্র: কালবেলা।
অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় বেতনে জনবল নিয়োগ দিচ্ছে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি ‘সার্ভিস অ্যাম্বাসাডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে মাসিক বেতন ৩১ হাজার টাকা।নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য—প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি বিভাগ: ব্র্যাঞ্চ ব্যাংকিং পদ: সার্ভিস অ্যাম্বাসাডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদসংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম প্রার্থীর ধরন: নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা: প্রয়োজন নেই বেতন ও অন্যান্য সুবিধা: ৩১,০০০ টাকা বয়সসীমা: নির্ধারিত নয়আবেদনসংক্রান্ত তথ্যআবেদন শুরুর তারিখ: ১৭ আগস্ট ২০২৬ আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আবেদনের মাধ্যম: অনলাইন কর্মস্থল: দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে নির্ধারিত লিংকে প্রবেশ করতে পারবেন। সূত্র: কালবেলা।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়গুলোতে ১৬ থেকে ২০তম গ্রেডে মোট ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১১ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড মোট পদ: ৬টি মোট নিয়োগ: ৪৮ জনপদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২৬টি যোগ্যতা: আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)পদ: বুক বাইন্ডার পদসংখ্যা: ২টি যোগ্যতা: দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)পদ: বার্তাবাহক পদসংখ্যা: ১টি যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)পদ: অফিস সহায়ক পদসংখ্যা: ১৭টি যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)পদ: মালি পদসংখ্যা: ১টি যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)পদ: পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা: ১টি যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)আবেদন পদ্ধতিআগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। একই সঙ্গে নিয়োগসংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তিও অনলাইনে দেখা যাবে।আবেদনের শেষ সময়: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা। সূত্র: আমার দেশ
বাংলাদেশ সেনাবাহিনী তাদের টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে ১৫ আগস্ট ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম: সৈনিক চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: পুরুষ কর্মস্থল: যে কোনো স্থানশিক্ষাগত যোগ্যতাপ্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাদরাসা, কারিগরি ও উন্মুক্ত শিক্ষা ব্যবস্থার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নিচে উল্লেখিত বিষয়ে তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে।বয়স১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণ হিসেবে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।শারীরিক যোগ্যতাউচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি হতে হবে।বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি নির্ধারণ করা হয়েছে।অন্যান্য যোগ্যতাবৈবাহিক অবস্থা: অবিবাহিত জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী চিকিৎসা সুবিধা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগআবেদন সংক্রান্ত তথ্যআবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬ আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ আবেদন পদ্ধতি: অনলাইনআগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ৩০০×৩০০ সাইজের ছবি এবং ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।অনলাইনে আবেদন করার পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদন সম্পন্ন করার সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট না করলে পরবর্তী সময়ে তা প্রিন্ট করা যাবে না। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও গ্রহণযোগ্য হবে না।আবেদন ফিপরীক্ষার ফি ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি ১০০ টাকা। সব মিলিয়ে মোট ৩০০ টাকা জমা দিতে হবে।প্রার্থী বাছাই প্রক্রিয়াকয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার।লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। সূত্র: কালবেলা
নওগাঁর পোরশা উপজেলায় অত্যন্ত আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে "ফ্যামিলি কার্ড" জরিপের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদের ব্যবহারিক ও মৌখিক (ভাইভা) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই, ২০২৬) সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনায় ফ্যামিলি কার্ডের ডাটাবেজ তৈরি ও হালনাগাদকরণ নিশ্চিত করতেই এই জরিপ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে দক্ষ কর্মী নির্বাচনের লক্ষ্যে আজ চূড়ান্ত পর্যায়ের এই ব্যবহারিক ও ভাইভা পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অত্যন্ত স্বচ্ছ ও নিটোল প্রক্রিয়ায় আইসিটি দক্ষতা যাচাইয়ের জন্য ব্যবহারিক পরীক্ষা এবং প্রার্থীর কাজের মানসিকতা মূল্যায়নে ভাইভা বোর্ড পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পোরশা উপজেলার প্রতিটি ইউনিয়নের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নির্বাচিতদের মাঠ পর্যায়ের ওরিয়েন্টেশন ও তথ্য সংগ্রহের মূল কাজে নিয়োজিত করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার নির্দেশনা সংশোধন করে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ২০২৫ সালে জারি করা একটি পরিপত্র বাতিল করে ২০২৪ সালের নির্দেশনার অধিকাংশ বিধান বহাল রাখা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে প্রকাশিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।পরিপত্রে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র আর কার্যকর থাকবে না। তবে ২০২৪ সালের ১০ জানুয়ারির নির্দেশনার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’-এ বর্ণিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত অংশ বাদে বাকি সব নির্দেশনা বহাল থাকবে।বহাল রাখা পদগুলোর মধ্যে রয়েছে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার ও ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া এবং অফিস সহায়ক। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন পরিপত্র কার্যকর হওয়ার পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের সুপারিশ কার্যক্রম সংশোধিত এই নির্দেশনা অনুসারেই পরিচালিত হবে।
ইআরপি ও আইটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। নির্বাচিত প্রার্থীরা জীবন বিমাসহ প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগামী ১৪ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডপদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারবিভাগ: ইআরপি, আইটিপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা এমএসসি।অন্যান্য যোগ্যতা: এসএপি এবিএপি ডেভেলপমেন্ট এবং ইআরপি বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে।অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা।চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসভিত্তিকপ্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।বয়সসীমা: উল্লেখ নেই।কর্মস্থল: ঢাকা (গুলশান-১)বেতন: আলোচনা সাপেক্ষে।সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য জীবন বিমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, প্রাপ্যতা সাপেক্ষে যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ), ডে-কেয়ার সুবিধা এবং অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।আবেদনের পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৬।