ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

হামে আক্রান্ত হয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মৃত্যু!

ভোলার মনপুরায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কণ্যা শিশু মৃত্যুবরণ করে।বুধবার দুপুর ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশুটি মৃত্যুবরণ করে।মৃত্যুবরণ করা শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মোঃ ইসমাইলের আট বছরের কণ্যা শিশু আছিয়া।শিশুটির পিতা ইসমাইল জানান, মঙ্গলবার সকালর জ্বর ও সর্দি কাশি বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুর ১ টায় হাসপাতালে মৃত্যুবরণ করে। পরে শিশুটিকে জোহরের নামাজের পর জানাযা শেষে দাফন করা হয়। এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ কবির সোহেল জানান, হামে আক্রান্ত আট বছরের কণ্যা শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

স্বাস্থ্য ৫ ঘন্টা আগে

নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য কাউকে দিয়ে সিজার, নবজাতকের মৃত্যুর ঘটনায় ডায়াগনস্টিক হাসপাতালের মালিক গ্রেফতার

চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তি দিয়ে সিজারিয়ান অপারেশন এবং চিকিৎসার চরম অবহেলার কারণে এক সদ্যভূমিষ্ঠ নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত থাকায় "আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতাল" এর মালিক মোঃ আহসান হাবিব (৪০)কে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ। গত ১০ জুলাই ২০২৬ তারিখ বিকেলে মোঃ আমিন (৩৮), পিতা-আঃ রাকিব, সাং-বিষ্ণুপুর, থানা- পোরশা, জেলা-নওগাঁ তার প্রসববেদনায় আক্রান্ত স্ত্রী খাদিজা খাতুনকে নিরাপদ চিকিৎসার প্রত্যাশায় নওগাঁর "আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতাল"-এ ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোসাঃ শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসকের যোগ্যতা ও সুনামের ওপর আস্থা রেখে বাদী অপারেশনের সম্মতি দেন এবং হাসপাতালের যাবতীয় খরচ পরিশোধ করেন। কিন্তু ল্যাব এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে বাদীর পরিবারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এক চরম প্রতারণার আশ্রয় নেন। তারা ডাঃ শারমিন আক্তারের পরিবর্তে সম্পূর্ণ অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে ভিকটিমের সিজারিয়ান অপারেশন সম্পন্ন করান। অপারেশনের পর থেকেই মা ও নবজাতকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা গোপন করে সময়ক্ষেপণ করে এবং পরবর্তীতে শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। সেখানকার চিকিৎসকরা শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বাদী অত্যন্ত দ্রুততার সাথে নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় শিশুটি মৃত্যুবরণ করে। এই মর্মান্তিক ও প্রতারণামূলক ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবারের আদালতে মামলার প্রেক্ষিতে নওগাঁ জেলার  পুলিশ সুপার, জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দ্রুততার সাথে গ্রেফতারের জন্য অফিসার ইনচার্জ পোরশা থানা, নওগাঁকে নির্দেশ প্রদান করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা ও সম্পৃক্ততা পেয়ে পোরশা থানা পুলিশের একটি টিম এজাহারনামীয় আসামী (আল মদিনা ল্যাব এন্ড হাসপাতাল মালিক) মোঃ আহসান হাবিব (৩১), পিতা-মৃত আনিছুর রহমান, মাতা-রাবেয়া বেগম, সাং-শহরন্দ, থানা-পোরশা, জেলা-নওগাঁকে সরাইগাছী এলাকা থেকে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য ৮ ঘন্টা আগে

নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

নওগাঁর নিয়ামতপুরে পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর থানার রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইসাহাক আলী নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে। তার ডাকঘর পানিহারা, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উদ্ধার করা গাঁজা ও ফেনসিডিল নিজের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য ১৪ অক্টোবর ২০২৬

আলীকদমের লেংক্লাং পাড়ার তিন শতাধিক মুরুং নারী-পুরুষ ও শিশু পেল বিনামূল্যে চিকিৎসা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের লেংক্লাং পাড়ায় মুরুং সম্প্রদায়ের তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।শনিবার (৩ অক্টোবর) আলীকদম জোনের ব্যবস্থাপনায় লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্টরা জানান, দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে লেংক্লাং পাড়া ও আশপাশের এলাকার বাসিন্দাদের উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন। পাশাপাশি অনেক পরিবারের আর্থিক সামর্থ্যও সীমিত। এ কারণে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্পে আলীকদম জোনের আরএমও ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে একটি মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে। পরে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।চিকিৎসা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দুর্গম এলাকা থেকে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যাতায়াতের সময় ও খরচ দুটোই বেশি। স্থানীয়ভাবে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।আলীকদম জোনের কর্মকর্তারা জানান, দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় মৌলিক সেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ থাকবে।

স্বাস্থ্য ০৩ অক্টোবর ২০২৬

পোরশায় পুনর্ভবার তাজা মাছে জমজমাট নিতপুরের ঐতিহ্যবাহী মাছ বাজার

নওগাঁর পোরশা উপজেলার সীমান্তঘেঁষা পুনর্ভবা নদীর তাজা ও সুস্বাদু দেশীয় মাছে জমে উঠেছে নিতপুর পুরাতন মাছ বাজার। মঙ্গলবার সকালে বাজার ঘুরে দেখা যায়, ভোর থেকেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক ও বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে পুরো বাজার। সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পুনর্ভবা নদীতে জেলেদের জালে ধরা পড়া বোয়াল, আইড়, বাইম, পাবদা, টেংরাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ছোট মাছ দ্রুত নিতপুর পুরাতন মাছ বাজারে নিয়ে আসা হয়। নদী থেকে ধরা পড়ার পরপরই এসব মাছ বাজারে আসায় ক্রেতাদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ।স্থানীয় ক্রেতারা জানান, সাধারণ বাজারের মাছের তুলনায় পুনর্ভবা নদীর দেশীয় মাছের চাহিদা বরাবরই বেশি। তাজা ও স্বাদে ভিন্ন হওয়ায় দাম কিছুটা বেশি হলেও অনেকেই আগ্রহ নিয়ে এসব মাছ কিনছেন। শুধু নিতপুর নয়, পোরশা উপজেলার বিভিন্ন এলাকা থেকেও অনেক ক্রেতা দেশীয় নদীর মাছ কিনতে এই বাজারে আসেন।মাছ ব্যবসায়ী ও স্থানীয় জেলেরা জানান, পুনর্ভবা নদী এ অঞ্চলের মানুষের জীবিকা ও খাদ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ভোরে নদী থেকে মাছ ওঠার পরপরই বাজারে এনে বিক্রি করা হয়। তাজা মাছের ভালো চাহিদা থাকায় জেলে ও মাছ ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেন।নিতপুর পুরাতন মাছ বাজারের এই জমজমাট বেচাকেনা এবং নদীর তাজা দেশীয় মাছের সরবরাহ গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী হাট-বাজারের চিত্রকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

স্বাস্থ্য ২৯ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় নিতপুর হাটবাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর হাটবাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) ১নং নিতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাটবাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।কর্মসূচিতে আয়োজকরা বলেন, নিতপুর হাটবাজারকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সচেতনতা জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর হাটবাজার গড়ে তোলা সম্ভব।পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।আয়োজনে: ১নং নিতপুর ইউনিয়ন পরিষদ, পোরশা, নওগাঁ।

স্বাস্থ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬

নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে পোরশায় কসাইদের প্রশিক্ষণ

নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই)দের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর প্রাঙ্গণ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ আলী।প্রশিক্ষণ কর্মশালায় পোরশা উপজেলার বিভিন্ন হাট-বাজারে কর্মরত মাংস প্রক্রিয়াজাতকারী ও কসাইরা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে জবাইয়ের আগে ও পরে পশুর স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো, মাংস সংরক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে মাংস বিক্রির আধুনিক ও স্বাস্থ্যসম্মত বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ ও মানসম্মত মাংসের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কসাইদের স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মাংস প্রক্রিয়াজাত ও বিক্রিতে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে।সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বাজারে নিরাপদ ও ভেজালমুক্ত মাংস সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকল মাংস বিক্রেতাকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

স্বাস্থ্য ২১ সেপ্টেম্বর ২০২৬

অসহায় জালাল উদ্দিনের চিকিৎসায় মানবিক সহযোগিতার আবেদন

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর পূর্ব দিয়ারা পাড়ার বাসিন্দা জালাল উদ্দিন পেশায় একজন বরফ বিক্রেতা। বর্তমানে তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। পাশাপাশি তার এক মেয়ে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছে।পরিবারটির ওপর নেমে এসেছে চরম আর্থিক সংকট। এই অসহায় পরিবারের চিকিৎসা ও জীবনযাপনে দেশ-বিদেশের সামর্থ্যবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।বিকাশ (ব্যক্তিগত): ০১৭৪৬৪০৬১১০আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি অসহায় পরিবারের জন্য বড় আশার কারণ।

স্বাস্থ্য ১৯ সেপ্টেম্বর ২০২৬

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার পরিধি বাড়ছে, ২০৬ ডেঙ্গু কিট সরবরাহ

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সেবা চালু হওয়ায় চিকিৎসাসেবা গ্রহণে স্থানীয়দের ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় কমার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু পরীক্ষার কিটের স্বল্পতা দূর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬টি ডেঙ্গু কিট সরবরাহ করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চাহিদার পরিপ্রেক্ষিতে আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মূল্য তালিকা অনুযায়ী, ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া CBC (রক্ত পরীক্ষা) ১৫০ টাকা, আল্ট্রাসনোগ্রাম ২২০ টাকা এবং ডিজিটাল এক্সরে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।জানা গেছে, আগে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা ছিল না। স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতিও দীর্ঘদিন নষ্ট অবস্থায় পড়ে ছিল। বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেনের আন্তরিক প্রচেষ্টায় এসব যন্ত্রপাতি সচল করে পরীক্ষার সেবা চালু করা সম্ভব হয়েছে।এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটও চালু রয়েছে। দাঁতের চিকিৎসার জন্য রোগীরা সেখানে গিয়ে বিডিএস ডেন্টিস্টের পরামর্শ ও চিকিৎসাসেবা নিতে পারবেন।স্বাস্থ্যসেবা আরও সহজ করতে অল্প সময়ের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সেন্ট্রাল কালেকশন বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সেবার নির্ধারিত সেবামূল্য একটি সিঙ্গেল ডেস্ক থেকেই পরিশোধের ব্যবস্থা থাকবে বলে জানা গেছে।স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবার মান নিয়ে কোনো অভিযোগ, পরামর্শ বা সমস্যা থাকলে সরাসরি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য ১৬ সেপ্টেম্বর ২০২৬

চর রাজিবপুরে ছাত্রদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামের চর রাজিবপুরে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। চর রাজিবপুর উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়।​কর্মসূচির শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অভ্যন্তরীণ ওয়ার্ড সংলগ্ন এলাকা এবং চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা, ড্রেনের জমা পানি ও আগাছা পরিষ্কার করেন। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করতে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয় এবং হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।​অভিযান চলাকালে ছাত্রদল নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে এবং রোগীদের জন্য একটি পরিচ্ছন্ন চিকিৎসাবান্ধব পরিবেশ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম রাজিবপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।​এ সময় উপজেলা ছাত্রদল ও চর রাজিবপুর সরকারি কলেজ ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবা নিতে আসা সাধারণ মানুষ ছাত্রদলের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।

স্বাস্থ্য ৫ ঘন্টা আগে