ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

মাঠমুখী যুবসমাজ গড়তে ক্ষুদে ফুটবলারদের পাশে যুবদল নেতা আব্দুর রাজ্জাক

বগুড়ার মোকামতলায় ক্ষুদে ফুটবলারদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছেন মোকামতলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক।এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাদ হাসান এবং বিএনপি নেতা মোহাম্মদ শাকিল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে মো. আব্দুর রাজ্জাক বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা জরুরি। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তরুণদের মাঠমুখী করতে এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে ক্রীড়া কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ সময় তিনি আরও জানান, ভবিষ্যতে ক্ষুদে খেলোয়াড়দের খেলাধুলার জন্য অতিরিক্ত ক্রীড়া সামগ্রীর প্রয়োজন হলে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন।স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ক্ষুদে খেলোয়াড়দের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

খেলা ০৩ অক্টোবর ২০২৬

হ্যান্ডবল জেলা চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ

হ্যান্ডবল জেলা চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর জেলা পর্যায়ে হ্যান্ডবল (বালক) ইভেন্টে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ “জেলা চ্যাম্পিয়ন” হওয়ার গৌরব অর্জন করেছে।এ অসাধারণ সাফল্যে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের খেলোয়াড়দের পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় সংবর্ধনা প্রদান করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থী খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনের প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ ও শুভকামনা ব্যক্ত করেন।জেলা পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রেখে সিরাজগঞ্জের জন্য গৌরব বয়ে আনবে—এই প্রত্যাশা।

শিক্ষাঙ্গন ৩৪ মিনিট আগে

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড রাজাউল্লাহর

পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টেই ব্যতিক্রমী এক রেকর্ড গড়েছেন মোহাম্মদ রাজাউল্লাহ। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে প্রতিপক্ষের মাঠে অভিষেকে এমন কীর্তি আর কোনো ক্রিকেটার করতে পারেননি।ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বল হাতে নেমে ৪টি উইকেট শিকার করেছিলেন রাজাউল্লাহ। গতি দিয়ে ইংলিশ ব্যাটারদের চাপে ফেলার পাশাপাশি উইকেট নেওয়ার দক্ষতায় অভিষেকেই আলোচনায় আসেন তিনি।তবে দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তার আরও বড় চমক দেখা যায়। রাজাউল্লাহ ব্যাট করতে নামার সময় পাকিস্তানের ইনিংস ব্যবধানে হার এড়াতে প্রয়োজন ছিল মাত্র ২ রান। তখনও দলের শেষ সারির দুই ব্যাটার উইকেটে ছিলেন।ব্যাট হাতে নেমেই জশ টাংকে ছক্কা মেরে ইনিংস শুরু করেন রাজাউল্লাহ। ওই ছক্কার মাধ্যমেই পাকিস্তান ইনিংস ব্যবধানে পরাজয় এড়ায়।এরপর ব্যাট হাতে দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। ইনিংসে মোট ৯টি ছক্কা হাঁকান রাজাউল্লাহ। মাত্র ৪৩ বলে তুলে নেন নিজের ফিফটি। পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে এর চেয়ে কম বলে ফিফটি করার রেকর্ড আর নেই।শেষ পর্যন্ত ৬৩ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলে থামেন তিনি। তার এই ইনিংস পাকিস্তানকে শুধু ইনিংস পরাজয় থেকে রক্ষা করেনি, বরং ১২৯ রানের লিড এনে দিয়ে জয়ের ক্ষীণ সম্ভাবনাও তৈরি করেছে।পাকিস্তান শেষ পর্যন্ত কী ফল করে, তা পরে জানা যাবে। তবে টেস্টের তৃতীয় দিনে রাজাউল্লাহর ব্যাটিং তাকে ইতোমধ্যেই ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে।অভিষেক টেস্টে ৯টি ছক্কা হাঁকানোর ঘটনা ক্রিকেট ইতিহাসে এর আগে মাত্র একবার দেখা গেছে। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের টিম সাউদি ৯টি ছক্কা মেরেছিলেন। তবে সেই ম্যাচটি হয়েছিল নেপিয়ারে, নিউজিল্যান্ডের ঘরের মাঠে। প্রতিপক্ষের মাঠে অভিষেক টেস্টে ৯ ছক্কার এমন কীর্তি ১৪৯ বছরের ক্রিকেট ইতিহাসে আর দেখা যায়নি।আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজাউল্লাহর এই রেকর্ডের সময় মাঠে উপস্থিত ছিলেন টিম সাউদি নিজেই। অবসর নেওয়া এই কিউই পেসার বর্তমানে ইংল্যান্ড দলের পরামর্শক হিসেবে এজবাস্টনে দায়িত্ব পালন করছেন।রাজাউল্লাহর সঙ্গে মোহাম্মদ আব্বাসের জুটিতেও হয়েছে ছক্কার রেকর্ড। তাদের জুটিতে মোট ১০টি ছক্কা এসেছে। ক্রিকেট ইতিহাসে শেষ তিন ব্যাটারের সম্মিলিতভাবে এর চেয়ে বেশি ছক্কা হাঁকানোর ঘটনা নেই।এদিকে ইংল্যান্ডের মাটিতে এক টেস্ট ইনিংসে সর্বোচ্চ ৯ ছক্কার রেকর্ডও রয়েছে। ২০২৩ সালের অ্যাশেজে লর্ডসে ১৫৫ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েছিলেন তিনি। গতকাল সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন রাজাউল্লাহ। সূত্র: বিডি বাজার

খেলা ১৪ সেপ্টেম্বর ২০২৬

মিরাজের ঘূর্ণিতে ত্রিনবাগোকে হারিয়ে ম্যাচসেরা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও বল হাতে নিজের নৈপুণ্য দেখিয়েছেন তিনি। মিরাজের ৪ উইকেটের ঘূর্ণিতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২৬ রানে আটকে দিয়ে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন মিরাজ।প্রভিডেন্সে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিল ত্রিনবাগো। ৪.৩ ওভারে দলটি সংগ্রহ করে ৪১ রান। এরপরই আক্রমণে আসেন মিরাজ। ১৬ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করে উইকেট শিকারের সূচনা করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এরপর প্রথম বলেই নিকোলাস পুরানকে বোল্ড করেন তিনি। পরে জিড গুলি ও সুনীল নারিনকেও আউট করে ত্রিনবাগোর মিডল ও লোয়ার অর্ডারে ধস নামান মিরাজ।শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে ত্রিনবাগো। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জাস্টিন গ্রিভস। মিরাজ ৪ ওভার বল করে মাত্র ২৩ রান খরচায় নেন ৪ উইকেট। শামার জোসেফ পান ২ উইকেট। এর আগে ৪৭ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়া ইমরান তাহির এবারও একটি উইকেট শিকার করেন।জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গায়ানা। তবে শিমরন হেটমায়ারের ৩৫ বলে ৪২ রান এবং শাই হোপের ১৯ বলে ২৮ রানের কার্যকর ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। শেষদিকে মিরাজ ব্যাট হাতে ১৪ বলে ২ রান করলেও দলের জয়ে সেটি কোনো প্রভাব ফেলেনি। ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।টানা দুই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে গায়ানা। এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। সূত্র: আমার দেশ

খেলা ১২ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন : আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার কার্যক্রম চলছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।তিনি আরও বলেন, দেশে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ সংরক্ষণের মাধ্যমে খেলাধুলার সুযোগ তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।আমিনুল হক বলেন, আজ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেনিসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন চলছে। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি প্রমাণ করে, বাংলাদেশের ফুটবল ও খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ এখনো অনেক বেশি। এই আগ্রহকে কাজে লাগিয়ে বাংলাদেশের খেলাধুলাকে আরও এগিয়ে নিতে চাই।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছি। তৃণমূল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই। শুধু রাজধানী বা বড় শহর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান তরুণদেরও জাতীয় পর্যায়ে সুযোগ করে দিতে হবে।খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, তরুণদের খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত করতে হবে। এতে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ ও মানবিক মূল্যবোধ তৈরি হবে।তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে আমাদের যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজের দিকে এগিয়ে নেয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী-সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

খেলা ১১ সেপ্টেম্বর ২০২৬

ইংলিশ কাউন্টিতে হাসান-খালেদের দাপট

ইংলিশ কাউন্টিতে বাংলাদেশি পেসারদের দাপট অব্যাহত। ডার্বিশায়ারের বিপক্ষে নতুন বল হাতে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ম্যাচে ডার্বিশায়ারের প্রথম তিন উইকেটই শিকার করেছেন তারা।কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড ইনিংসের প্রথম ওভারেই বল তুলে দেন হাসান মাহমুদের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে একটুও সময় নেননি তিনি। প্রথম বলেই হ্যারি কেইমকে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান হাসান।পরের বলেই ম্যাট মন্টগোমেরিকে এলবিডব্লিউ করে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। এতে শুরুতেই চাপে পড়ে ডার্বিশায়ার।এরপর কাউন্টিতে নিজের অভিষেক ম্যাচে বল হাতে সাফল্যের দেখা পান আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। ইউসুফ বিন নাইমকে এলবিডব্লিউ করে নিজের প্রথম উইকেট তুলে নেন তিনি।ফলে ডার্বিশায়ারের ইনিংসের প্রথম তিন উইকেটই যায় বাংলাদেশের দুই পেসারের ঝুলিতে। হাসানের দুর্দান্ত শুরুর পর খালেদের আঘাতে আরও চাপে পড়ে ডার্বিশায়ার। প্রতিবেদন লেখা পর্যন্ত ডার্বিশায়ারের সংগ্রহ ৩ উইকেটে ৫৯ রান।

খেলা ০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়মিতভাবে প্রতি বছর আয়োজন করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।রোববার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বিপিএলের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি।এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত বিপিএল আয়োজনের বিষয়ে বোর্ড প্রস্তুত নয়। বোর্ডের এ অবস্থানকে ফ্র্যাঞ্চাইজিগুলো স্বাগত জানালেও ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারণ বিপিএল অনেক ক্রিকেটারের আয়ের অন্যতম প্রধান উৎস।পরবর্তীতে ক্রিকেটারদের আর্থিক বিষয় বিবেচনায় নিয়ে বিসিবি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।এদিকে বিপিএল অনুষ্ঠিত না হওয়ার বিষয়টি নিয়ে আমিনুল হক বলেন, গণমাধ্যমের কাছ থেকেই তিনি এ বিষয়ে জানতে পেরেছেন। তাঁর মতে, বিপিএল বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট এবং এটি প্রতি বছরই আয়োজন করা উচিত।ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিপিএল আয়োজন না করার পেছনে বিসিবি সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন। তবে কেন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলো না, তা নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা প্রয়োজন।তিনি আরও বলেন, ভবিষ্যতে বিপিএলের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা যাতে নিয়মিতভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে সরকার নজর রাখবে।

খেলা ০৬ সেপ্টেম্বর ২০২৬

হলান্ডের রেকর্ডময় গোলে ম্যান সিটির হ্যাটট্রিক

ম্যাচজুড়ে একের পর এক চেষ্টা করে গেল ম্যানচেস্টার সিটি। কিন্তু প্রতিপক্ষের জালে খুব একটা বিপদ ঘটাতে পারল না তারা। এর মাঝেও আরও একবার পার্থক্য গড়ে দিলেন আর্লিং হলান্ড। তার রেকর্ড গড়া গোলে জয় পেল সিটিজেনরা।ঘরের মাঠে শনিবার রাতে কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে এ নিয়ে টানা তিন ম্যাচ জয় নিয়ে অর্থাৎ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করেই মাঠ ছেড়েছে এনজো মারেসকার দল।পুরো ম্যাচে দাপট দেখিয়েই খেলে স্বাগতিকরা। ম্যাচের প্রায় ৭৮ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১১টি শট করে তারা। এর তিনটি লক্ষ্য বরাবর রাখলেও একটি বেশি গোল পায়নি তারা।ম্যাচের শুরুতে উল্টো জিয়ানলুইজি দোনারুম্মার ভুলে গোল হজম করতে বসেছিল সিটিজেনরা। ব্যাক পাস ঠিকঠাক রিসিভ করতে পারেননি ইতালিয়ান গোলরক্ষক। জালের দিকে যাওয়ার পথে ঠিক গোল লাইনে সেটি ফেরান তিনি।এরপর দোনারুম্মাকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি কভেন্ট্রি। সেখান থেকেই যেন ঘুরে দাঁড়ানোর টোটকা পেয়ে যায় ম্যান সিটি।২৬ মিনিটের মাথায় ডি বক্সের ভেতরে চমৎকার ক্রস দেন অ্যান্তনিও সিমেনিয়ো। সবার ওপরে লাফিয়ে উঠে জোরাল হেডারে বল জালে পাঠান হলান্ড।ম্যান সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে হেড থেকে এ নিয়ে ২০টি গোল করলেন হলান্ড। যা কিনা ক্লাবের রেকর্ড। প্রিমিয়ার লিগে হেডে ১৯টি করে এত দিন রেকর্ডটি ছিল ক্লাবের আরেক কিংবদন্তি সার্জিও আগুয়েরোর।এই গোলের সৌজন্যে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন নরওয়েজিয়ান তারকা। এর মধ্যে ১৬৫টি তিনি করেছেন ম্যান সিটির জার্সিতে। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৮৬, রেড বুল সালজবার্গের হয়ে ২৯ ও মোলদে এফকের হয়ে করেছেন ২০ গোল।এর বাইরে নরওয়ে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৬২টি গোল করেছেন হলান্ড।তারকা ফরোয়ার্ডের রেকর্ডময় গোলের পর প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করে ম্যান সিটি। কিন্তু কোনোটি তারা কাজে লাগাতে পারেনি।দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় ক্লাবের অভিষিক্ত এনজো ফার্নান্দেজের চমৎকার পাস ধরে বল জালে পাঠান হলান্ড। কিন্তু আক্রমণের শুরুতে আর্জেন্টাইন মিডফিল্ডার অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় সেই গোল। এরপর আবারও বেশ কিছু সুযোগ আসে সিটির সামনে। কিন্তু বারবার হতাশ করায় স্কোরলাইন আর বদলায়নি।এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে ম্যান সিটি। সমান ম্যাচে সবকটি হেরে তলানিতে কভেন্ট্রি।

খেলা ০৬ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছীতে ৫৩তম বাংলাদেশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নওগাঁর বদলগাছী উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (স্কুল, কলেজ ও মাদ্রাসা) উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বদলগাছী উপজেলায় আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে হুদা বাবুল, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর)।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার ও সনদ বিতরণ করেন।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খেলা ০৫ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের যৌথ আয়োজনে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোরম পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হোসেন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মো. মেসবাহুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামসুল আলম, একাডেমিক সুপারভাইজার শ্রী কনক রায়, খেলার আহ্বায়ক মো. গোলাম রাব্বানীসহ শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আলমগীর কবীর।

খেলা ০২ সেপ্টেম্বর ২০২৬