ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

ফেনীতে বি'জি'বির অভি'যা'নে দেড় কোটি টাকার ভা'র'তীয় মালামাল জব্দ

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অ'ভি'যা'ন চালিয়ে প্রায় ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার ভ্যান জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বি'জি'বি জানায়, সী'মা'ন্তে মা'দক ও চো'রা'চালান প্রতি'রো'ধে পরিচালিত বিশেষ অ'ভি'যানে এসব মা'লা'মাল জ'ব্দ করা হয়। জব্দ'কৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত অপ'রাধ ও চো'রা'চা'লান প্রতি'রোধে বিজিবির অভি'যান অব্যাহত থাকবে।

অপরাধ ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে কাভার্ড ভ্যান থেকে উদ্ধার হলো ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ, ড্রাইভার ও হেল্পার আটক

যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে এসআরবি (সাবেক র‌্যাব) যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনের অভিযোগে ড্রাইভার ও হেলপারকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন, কাভার্ডভ্যানের চালক বরিশালের কোতোয়ালী থানার চন্দপাশা এলাকার আব্দুল কাসেমের ছেলে হেমায়েত উদ্দিন এবং হেলপার তারাধুনিয়া গ্রামের দুলালের ছেলে সুজন ।যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এবং ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন।অভিযান সূত্রে জানা যায়, মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যান চৌগাছা হয়ে যশোরের দিকে আসছে—এমন গোপণ সংবাদের ভিত্তিতে চূড়ামনকাঠি এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনী। পরে সন্দেহভাজন কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ২ হাজার ২৫৬ বোতল 'স্ক্রাফ' (স্ক্যাফ) এবং ১ বোতল 'উইনকোরিক্স' সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত গাড়িসহ মাদকদ্রব্য এসআরবি কার্যালয়ে আনা হয়েছে।এ বিষয়ে এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং মামলার প্রস্তুতি চলছে।

অপরাধ ২২ সেপ্টেম্বর ২০২৬

মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায়

চাঁদপুরের হাজীগঞ্জে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী।রোববার ২০ সেপ্টেম্বর  রাত ১০ টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়। অভিযোগকারী শিক্ষার্থীর নাম আলামিন। সে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, মোবাইল ফোন ব্যবহারের জন্য বাবা-মায়ের কাছে আবদার করে আলামিন। মোবাইল ফোন না দেওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলায় একাই হাজীগঞ্জ থানায় চলে যায় সে। পরে থানায় শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক জহির হোসেন। তিনি বিষয়টি শুনে ওই শিক্ষার্থীকে বুঝিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন তিনি।পুলিশ পরিদর্শক জহির হোসেন বলেন, “শিশুটি অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। আমরা তার সঙ্গে শান্তভাবে কথা বলেছি এবং বিষয়টি বোঝার চেষ্টা করেছি। পরে তার বাবা-মাকেও ডেকে এনে সন্তানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। তাদের বুঝিয়ে বলেছি, পারিবারিক বিষয়গুলো যেন ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা হয়। পরে শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “ছোট একটি বিষয়কে কেন্দ্র করে যেন শিশুর মনে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়েও তার বাবা-মাকে সতর্ক করা হয়েছে।” পরে পুলিশের পরামর্শ ও পারিবারিকভাবে বিষয়টি সমাধানের পর আলামিনকে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়।

অপরাধ ২১ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পায়ের সঙ্গে বেঁধে রাখা ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

 যশোরে পায়ের সঙ্গে অভিনব কায়দায় বেঁধে রাখা ৯৯৭ পিস ইয়াবাসহ আইশা আক্তার নামে এক নারীকে আটক করেছে এস আর বি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর মাগুরা রোডের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। আটক আইশা আক্তার যশোর রেলগেট পশ্চিমপাড়ার সোহেল হোসেনের স্ত্রী।এসআরবি-৬, সিপিসি-৩  যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসযোগে ঢাকা থেকে যশোরে মাদকের বড় একটি চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন আইশা আক্তারকে আটক করে তল্লাশি করা হলে তার পায়ের সঙ্গে বেঁধে রাখা অভিনব কায়দায় বাঁধা অবস্থায় ৯৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অপরাধ ২০ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

পটুয়াখালী  মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার-স্বনির্ভর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের কিসমত মৌকরণ গ্রামের মোসা. জাহেদা খাতুন (৩১) এবং কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার মো. আছাহাব ঘরামী (৩৪)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল নতুন বাজার-স্বনির্ভর রোড এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরাধ ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ একমাত্র সন্তান অপ্রতীমের লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।১৩ বছর বয়সী অপ্রতীম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।অপ্রতীমের মা নাহিদা বেগম তার ফেসবুক স্ট্যাটাসে জানান, দুপুরে মায়ের আইফোন নিয়ে ছবি তোলার কথা বলে বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয়েছিল অপ্রতীম। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সূত্র: টাইমস টুডে

অপরাধ ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিদেশে সম্পদ ও অর্থপাচারের অভিযোগ, আসিফের দেশত্যাগে নিষেধাজ্ঞার উদ্যোগ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানাধীন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কায় তার বিদেশযাত্রা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।দুদক সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান। অনুসন্ধানের কাজ নির্বিঘ্ন রাখতে তাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগ এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে এবং অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্ত দুদক দেয়নি।দুদকের অনুসন্ধানের মধ্যে রয়েছে বিদেশে অর্থপাচার, সরকারি বিভিন্ন পদে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। এর মধ্যে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগটি বিশেষভাবে আলোচনায় রয়েছে।অভিযোগে বলা হয়েছে, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ অর্থ পাচার করে ভিলা, জমি ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করা হয়েছে। এ ছাড়া পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ এবং সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ রাখার অভিযোগও অনুসন্ধান করছে দুদক।এদিকে আসিফ মাহমুদ ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ ও বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে দুদক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা ওই চিঠিতে তাদের নামে দেশের বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে থাকা চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি প্রতিষ্ঠার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দলিল ও রেকর্ডপত্র চেয়েছে দুদক। ওই পাঁচ দেশে তাদের কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, বিদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সেই তথ্য সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে।সরকারি পদে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পাশাপাশি বিভিন্ন টেন্ডার এবং উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগসংক্রান্ত তথ্য-উপাত্তও যাচাই করা হচ্ছে।এর আগে চলতি মাসের শুরুতে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। পরে পাওয়া নতুন অভিযোগগুলোও চলমান অনুসন্ধানের আওতায় আনার কথা জানানো হয়।তবে আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং দুদকের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। অভিযোগগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবি করেছেন। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এসব অভিযোগ প্রকাশের কারণে ‘মিডিয়া ট্রায়াল’ হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে তার পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: প্রজন্ম ২৪

জাতীয় ১৭ সেপ্টেম্বর ২০২৬

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।এ মামলার তদন্তকাজ শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটর কার্যালয়ে একই বছরের ৭ ডিসেম্বর প্রতিবেদন জমা দেন কর্মকর্তারা। এরপর যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে দাখিল করা হয়।একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। ধাপে ধাপে গ্রেপ্তারি পরোয়ানা, পত্রিকায় বিজ্ঞপ্তি, স্টেট ডিফেন্স নিয়োগসহ শুনানি শেষে চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়া হয়। ১৭ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।তদন্ত কর্মকর্তাসহ মোট সাক্ষ্য দিয়েছেন ২৯ জন। এর মধ্যে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর আগে দেয়া জবানবন্দিও রয়েছে। সবমিলিয়ে ২ আগস্ট সাক্ষ্যপর্ব সম্পন্ন হয়। এর দুই দিন পর তথা ৪ আগস্ট থেকেই যুক্তিতর্ক শুরু করে প্রসিকিউশন। ৯ কার্যদিবসে প্রসিকিউশন ও স্টেট ডিফেন্সের এ ধাপ শেষ হয় ১৭ আগস্ট। আর ওই দিনই রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। রায় ঘোষণার তারিখ দেয়া হয় ১৫ সেপ্টেম্বর। এ মামলায় মোট ১২৩ সিরিজ ডকুমেন্টস প্রদর্শন করা হয়েছে।প্রসিকিউশনের আনা অভিযোগ অনুযায়ী, আসামিরা জুলাই-আগস্টে আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোসহ একাধিক বৈঠকে সহিংসতার পরিকল্পনা করেন। কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। তাদের এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

জুলাই বিপ্লব ১৫ সেপ্টেম্বর ২০২৬

চরফ্যাশন থানা এলাকায় পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার"

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় চরফ্যাশন থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাত ০২:৪৫ ঘটিকায় চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ মোঃ মোছলেহ উদ্দিনের বিল্ডিংয়ের নিচতলার রুমের সামনে অভিযান পরিচালনা করে লিমা আক্তার ঝর্না (৩০)-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা নং-২২, তারিখ ১৫/০৯/২০২৬ খ্রিঃ, জিআর নং-১৮৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিশেষ সংবাদ ১৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় অভিযান: ১৩০ পিস ট্যাপেন্টাডলসহ মহিলা মাদক কারবারি গ্রেফতার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা সহ এক নারীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পৌরসভাধীন চকবাড়িয়া উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোছাঃ মাসুদা বেগম ওরফে নাহার (৪১)-কে আটক করা হয়। তিনি চকবাড়িয়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামী মাদক মামলার আসামি সবুর বর্তমানে কারাগারে রয়েছেন।অভিযানকালে গ্রেফতারকৃত মাসুদা বেগমের কাছ থেকে ১৩০ (একশত ত্রিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ১০ টাকা নগদ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত আরও দুইটি মামলা রয়েছে। এছাড়া তার স্বামী সবুরের বিরুদ্ধে প্রায় ২০টি মাদক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।এ ঘটনায় গ্রেফতারকৃত মাসুদা বেগমের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নতুন করে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জন দুর্ভোগ ১৩ সেপ্টেম্বর ২০২৬