ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবি, ২ জেলের মৃত্যু; নিখোঁজ ২

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ঝড়ের কবলে পড়ে একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।নিহত জেলেরা হলেন সাইফুল ইসলাম ও আবুল ফয়েজ।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভোর ৩টার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা কয়েকজন জেলে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।পরে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো আরও দুই জেলের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জন দুর্ভোগ ১৫ ঘন্টা আগে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান পার্থ এমপি ভোলা সফর

০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয় সরকারি সফরে ভোলা জেলায় আগমন করেন।মাননীয় মন্ত্রী মহোদয় ভোলায় এসে তাঁর নিজ বাসভবনে পৌঁছালে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়। এসময় ভোলা জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে সুশৃঙ্খল গার্ড অব অনার প্রদান করে। মাননীয় মন্ত্রী মহোদয় গার্ড অব অনারের সালামি গ্রহণ করেন।এসময় ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমানসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং জেলা পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন।

বিশেষ সংবাদ ০২ সেপ্টেম্বর ২০২৬

চেক জালিয়াতির মামলায় শাহিন সরকার কারাগারে

রাজশাহীর গোদাগাড়ীতে চেক জালিয়াতি, জাল সিল-স্বাক্ষর ব্যবহার ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় মুশফিকুর রহমান শাহিন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গোদাগাড়ী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শাহিন সরকারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার শাহিন সরকার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি চব্বিশনগর গ্রামের জামে মসজিদের ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করতেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শাহিন সরকার গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিল ও স্বাক্ষর জাল করার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে প্রায় ২ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযুক্ত শাহিন সরকারকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এদিকে, প্রতিষ্ঠানের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আত্মসাৎ করা অর্থ উদ্ধার করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের ভাষ্য, কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে জাল সিল ও স্বাক্ষর ব্যবহার করে অর্থ উত্তোলনের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা। গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে মামলায় উত্থাপিত অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার হওয়া শাহিন সরকারকে আইনগতভাবে দোষী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা যাবে না।

বিশেষ সংবাদ ০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলা জেলার চরফ্যাশন থানা পুলিশের অভিযানে পাঁচশত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারী আটক।

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানার তত্ত্বাবধানে চরফ্যাশন থানার এসআই (নিঃ) মোঃ সোহেল কামাল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ রাশেদ খান, এএসআই (নিঃ) মোঃ আব্দুল মালেক ও এএসআই (নিঃ) মোঃ আলী হোসেনসহ একটি টিম অভিযান পরিচালনা করে ৫০০ (পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে আটক করেছে।গত ০১-০৯-২০২৬ খ্রিঃ তারিখ ১২:৩৫ ঘটিকার সময় চরফ্যাশন থানাধীন চরফ্যাশন পৌরসভা ০৯নং ওয়ার্ডস্থ মোস্তাফিজ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হাছনাইন (২৬), পিতা- মোঃ হোসেন, সাং- দক্ষিণ ফ্যাশন (পৌরসভা ০৯নং ওয়ার্ড), ২। মোঃ হাফেজ (৪০), পিতা- আহমদউল্লাহ, সাং- পৌরসভা ০৩নং ওয়ার্ড, উভয় থানা- চরফ্যাশন, জেলা- ভোলাকে ৫০০ (পাঁচশত) পিস হালকা কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ (যার আনুমানিক বাজার মূল্য ১,৫০,০০০/- টাকা) গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০১, তারিখ: ০২/০৯/২০২৬ খ্রিঃ, জি আর নং-১৬৬/২০২৬)।

বিশেষ সংবাদ ০২ সেপ্টেম্বর ২০২৬

চরফ্যাশনে ডাব ব্যবসায়ী আলাউদ্দিন হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনের শশীভূষণে ডাব ব্যবসায়ী আলাউদ্দিন রাঢ়ী (৫০) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আলাউদ্দিনের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ওই দুই আসামী। হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছাটিও উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শশীভূষণ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান।গ্রেপ্তাররা হলেন শশীভূষণের কলমি ইউনিয়নের উত্তর চর মঙ্গল গ্রামের মৃত কাদের দালালের ছেলে মো. দুলাল দালাল (৫০) ও একই এলাকার মৃত মোনাফ দালালের ছেলে মো. হেমায়েত (৪৫)।প্রেস বিফ্রিংয়ে পুলিশ জানায়, গেল ১৮ আগস্ট রাতে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে ডাব ব্যবসায়ী আলাউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আলাউদ্দিনের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে শশীভূষণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলাটি আমলে নিয়ে পুলিশের একাধিক টিম গোপন তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামীকে শনাক্ত করে গ্রেপ্তার করে।পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুলাল ও হেমায়েত দুজন মিলে আলাউদ্দিনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহ্নত একটি গামছাও উদ্ধার করা হয়।তবে ব্যবসায়ী আলাউদ্দিনকে ঠিক কী কারণে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের কারণ প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।নিহত আলাউদ্দিনের পরিবারের দাবী, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে মামলা চলছে। ওই বিরোধের জেরেই ঘাতকরা এই হত্যাকান্ড ঘটিয়াছে বলে দাবী করছেন তারা। এ সময় তারা এ ঘটনায় দোষীদের উপযুক্ত বিচারের দাবী জানান।উল্লেখ, গেল ১৮ আগষ্ট রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ডাব ব্যবসায়ী আলাউদ্দিন। পরে স্বজনরা তাকে খোঁজাখুঁজি করলে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতাহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান।

বিশেষ সংবাদ ০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলা লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

ভোলার লালমোহনে পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড দক্ষিন জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার সালমান বিন শওকত। তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যায় লালমোহন পৌরসভা বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। অভিযানের ওই এলাকার পাঁচটি গোডাউন তল্লাশি করে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।তবে অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরে জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশেষ সংবাদ ০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলা জেলার চরফ্যাশন থানা পুলিশের অভিযানে ৩৩ তেত্রিশ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক

ভোলা জেলার চরফ্যাশন থানা পুলিশের অভিযানে ৩৩ (তেত্রিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটকভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানার তত্ত্বাবধানে চরফ্যাশন থানার পিএসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ রাশেদ খান, এএসআই (নিঃ) মোঃ আব্দুল মালেক, এএসআই (নিঃ) মোঃ আলী হোসেন ও এএসআই (নিঃ) বিভূতী মন্ডলসহ একটি টিম অভিযান পরিচালনা করে ৩৩ (তেত্রিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে আটক করেছে।গত ৩০-০৮-২০২৬ খ্রিঃ তারিখ ১২:৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানাধীন চরফ্যাশন পৌরসভা ০৯নং ওয়ার্ডস্থ সিদ্দিক মুন্সির বাড়ির সামনের মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মাহমুদুল হাসান নাফিজ (২২), পিতা- মোঃ জসিম মালতিয়া, মাতা- আমেনা বেগম, সাং- চরফ্যাশন পৌরসভা ০৪নং ওয়ার্ড (ভদ্রপাড়া), থানা- চরফ্যাশন, জেলা- ভোলাকে ৩৩ (তেত্রিশ) পিস হালকা কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ (যার আনুমানিক বাজার মূল্য ৯,৯০০/- টাকা) গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৪, তারিখ: ৩০/০৮/২০২৬ খ্রিঃ, জি আর নং-১৬৫/২০২৬)।

বিশেষ সংবাদ ০১ সেপ্টেম্বর ২০২৬

যশোরে শিশু ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন

যশোরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি সোহাগের সর্বোচ্চ শাস্তি এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে রায়মানিক সরদারপাড়া এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর আসামি সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আসামি কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে তাদের ওপর চাপ সৃষ্টি করছেন। একই সঙ্গে তাদের হত্যার ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।মানববন্ধন থেকে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করে আইন অনুযায়ী আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।তারা বলেন, শিশুটির সঙ্গে সংঘটিত কথিত অপরাধের বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব, ভয়ভীতি বা চাপ যেন বাধা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

বিশেষ সংবাদ ৩১ আগস্ট ২০২৬

চর কুকরি-মুকরির নারিকেল বাগানে নাটকের শুটিংয়ে জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরির জনপ্রিয় পর্যটন স্পট নারিকেল বাগানে নাটকের শুটিং করতে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চর কুকরি-মুকরি দীর্ঘদিন ধরেই দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি স্থান। বিস্তীর্ণ সবুজ বন, নদী, সাগরের মোহনা এবং সারি সারি নারিকেল গাছের মনোমুগ্ধকর পরিবেশ এই এলাকাকে করে তুলেছে অনন্য। এমন নান্দনিক পরিবেশে নাটকের দৃশ্য ধারণ করতে অভিনেতা নিলয় আলমগীর ও শুটিং সংশ্লিষ্ট একটি টিম চর কুকরি-মুকরিতে আসেন।শুটিংয়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতে নারিকেল বাগান এলাকায় ভিড় করেন অনেক দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দা। এ সময় অনেকে অভিনেতার সঙ্গে ছবি তোলার সুযোগও নেন।শুটিং সংশ্লিষ্টদের মতে, চর কুকরি-মুকরির প্রাকৃতিক সৌন্দর্য নাটকের গল্প ও দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তুলবে। বিশেষ করে নারিকেল বাগান ও আশপাশের মনোরম পরিবেশে নাটকের বিভিন্ন দৃশ্য ধারণ করা হচ্ছে।স্থানীয়রা জানান, দেশের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা চর কুকরি-মুকরির মতো পর্যটন এলাকায় শুটিং করতে এলে এ অঞ্চলের সৌন্দর্য আরও বেশি মানুষের কাছে তুলে ধরা সম্ভব হবে। এতে পর্যটন সম্ভাবনাও বাড়বে বলে মনে করছেন তারা।চর কুকরি-মুকরিতে নিলয় আলমগীরের নাটকের শুটিংকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে শুটিংয়ের জন্য চর কুকরি-মুকরি ভবিষ্যতে আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

বিশেষ সংবাদ ৩১ আগস্ট ২০২৬

হোমনায় ফুটবল ম্যাচে পক্ষপাতিত্বের অভিযোগ, শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ।

কুমিল্লার হোমনায় বার্ষিক প্রধানমন্ত্রীর বাছাইকৃত ফুটবল প্রতিযোগিতার একটি ম্যাচে পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে বিষয়টি জানিয়েছেন বাবরকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ।জানা গেছে, আজ হোমনা উপজেলার নিলখী মাঠে বাবরকান্দি আলিম মাদ্রাসা বনাম নিলখী হাই স্কুল-এর মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, পুরো খেলা পরিচালনার দায়িত্বে ছিল নিলখী হাই স্কুল কর্তৃপক্ষ এবং তাদের একজন শিক্ষককে ম্যাচের রেফারির দায়িত্ব দেওয়া হয়।মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ম্যাচ চলাকালে নিলখী হাই স্কুলের খেলোয়াড়রা একাধিকবার ফাউল করলেও দায়িত্বপ্রাপ্ত রেফারি সেসব ফাউলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এতে খেলার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।ম্যাচের শুরুতে নিলখী হাই স্কুল একটি গোল করে। পরে বাবরকান্দি আলিম মাদ্রাসা একটি গোল করলেও সেটি বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের দাবি, ওই গোল বাতিলের পর নিলখী হাই স্কুলকে বিজয়ী ঘোষণা করা হয়।এ ছাড়া খেলা শেষে নিলখী হাই স্কুলের কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে অসৌজন্যমূলক ও খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগ করেছে বাবরকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ।ঘটনার পর বিষয়টি হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালধার-এর কাছে জানানো হয়। অভিযোগের বিষয়ে তিনি সত্যতা যাচাই করে প্রয়োজনীয় কঠোর সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।তবে অভিযোগগুলোর বিষয়ে নিলখী হাই স্কুল কর্তৃপক্ষের বক্তব্য। তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর প্রকৃত ঘটনা ও ম্যাচ পরিচালনায় কোনো অনিয়ম হয়েছিল কি না, তা স্পষ্ট হবে।বাবরকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি—খেলার মাঠে কোনো পক্ষপাত নয়, তারা চান সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়সংগত সিদ্ধান্ত।

বিশেষ সংবাদ ৩০ আগস্ট ২০২৬