ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

মোঃ হাবিবুল্লাহ গাজী

মোঃ হাবিবুল্লাহ গাজী

উপজেলা প্রতিনিধি পাইকগাছা


ছাত্রশিবির খুলনা জেলার দক্ষিণের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে খুলনার পাইকগাছায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাইকগাছার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে ‘এ+ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য ও স্বাগত বক্তব্যের পাশাপাশি সুরছন্দ শিল্পীগোষ্ঠীর ইসলামী সংগীত পরিবেশনা উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ভিন্নমাত্রার আবহ তৈরি করে।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি মুহা. অয়েসকুরুনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অর্জিত মেধাকে দেশের কল্যাণে কাজে লাগিয়ে ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ,  ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইমরান হোসাইন  খুলনা জেলা সিনিয়র নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মো. নুরুজ্জামান মল্লিক, পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান এবং গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্বে কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১২০ জন শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

ছাত্রশিবির খুলনা জেলার দক্ষিণের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা