ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

মেহেদী হাসান সামি

মেহেদী হাসান সামি

থানা প্রতিনিধি (বাড্ডা- ঢাকা)


আটটি মাদক মামলার আসামি কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী খলিল বাবুর্চি গ্রেফতার

 কুমিল্লার বরুড়ায় আটটি মাদক মামলার আসামি ও কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী খলিল প্রকাশ খলিল বাবুর্চিকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।গ্রেফতারকৃত খলিল বাবুর্চি (পিতা: মোতালেব বাবুর্চি) উপজেলার আদ্রা ইউনিয়নের পেরপেটি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে। এছাড়া একটি জিআর মামলায় আদালত কর্তৃক দেওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বরুড়া থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটটি মাদক মামলার আসামি কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী খলিল বাবুর্চি গ্রেফতার