ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আবু তাহের

আবু তাহের

উপজেলা প্রতিনিধি বকশীগঞ্জ


বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু।

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। এ সময় সাথী নদীর পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাকে ভেসে উঠতে না দেখে তার ফুফু চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে বেলা ১২টার দিকে সাথীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু।