পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবার (২০ জুলাই) বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা অ্যান্ডি বার্নহ্যামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। সেই আমন্ত্রণ গ্রহণের পর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভার কার্যক্রম শুরু করবেন। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
জানা গেছে, দলীয় নেতৃত্ব নিশ্চিত করতে গতকাল একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, তিনি নতুন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। তার ভাষায়, তার নেতৃত্বে লেবার পার্টি আবারও শ্রমজীবী মানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। জনসেবা, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য কমানো হবে তার সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হলেও নিজের অবস্থান বদলাবেন না। সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই নীতিনির্ধারণ করবেন এবং জনগণের কাছাকাছি থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন।
লেবার পার্টির আইনপ্রণেতাদের মধ্যে অ্যান্ডি বার্নহ্যাম অন্যতম জনপ্রিয় নেতা। জনমত জরিপেও দলটির সমর্থকদের কাছে তিনি জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে পরিচিত। প্রায় এক দশক ধরে তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তিনি ‘কিং অব দ্য নর্থ’ নামেও পরিচিত।
২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লি আসনের সংসদ সদস্য ছিলেন বার্নহ্যাম। এ সময় তিনি যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এর আগে লেবার পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় তিনি আরও দুইবার অংশ নিয়েছিলেন। ২০১০ সালে এড মিলিব্যান্ড এবং ২০১৫ সালে জেরেমি করবিনের কাছে পরাজিত হন তিনি।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন