ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্র সঞ্জয় মণ্ডলের মৃত্যু।

 পৌরসভার মঠবাড়ী ওরফে সোয়ালিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্র সঞ্জয় মণ্ডলের অকাল মৃত্যু হয়েছে। নিহত সঞ্জয় ওই গ্রামের নিত্যনন্দ মণ্ডলের ছোট ছেলে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা সঞ্জয়ের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত মা-বাবা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

“মৃত্যু কোনো সমাধান নয়” - যুব সমাজকে সতর্কবার্তা,

সঞ্জয়ের এই অকাল মৃত্যুতে এলাকার সচেতন মহল যুব সমাজকে সতর্ক করেছেন। তারা বলেন, যেকোনো মানসিক চাপ, হতাশা, পারিবারিক বা পড়াশোনার সমস্যার সমাধান আত্মহনন হতে পারে না।

বক্তারা বলেন, 

“সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। তারা কিসে কষ্ট পাচ্ছে তা বোঝার চেষ্টা করুন। ছোট ছোট সমস্যাও সময়মতো কথা না বললে বড় আকার ধারণ করে। তাই রাগ, অভিমান বা হতাশায় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার, শিক্ষক ও কাছের মানুষের সাথে আলোচনা করুন।”

এলাকাবাসীর একটাই আকুতি, “এভাবে যেন আর কোনো মায়ের কোল খালি না হয়। সঞ্জয়ের এই চলে যাওয়া যেন অন্য কোনো যুবককে ভুল পথে পা বাড়ানো থেকে বিরত রাখে, সেই প্রত্যাশাই এখন সবার।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্র সঞ্জয় মণ্ডলের মৃত্যু।

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x