ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

দক্ষিণ আইচায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ইয়াবা ও নগদ অর্থ জব্দ; মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে ব্যবহৃত নগদ অর্থও জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতাপ চন্দ্র দাস-এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া এলাকার একটি দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল সিকদারের ছেলে বাবলু (২৬), একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফারুকের ছেলে মো. রফিকুল ইসলাম (২৬) এবং মো. রিয়াদ (২৮)

পুলিশের দাবি, তল্লাশির সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা, উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৩ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে।

দক্ষিণ আইচা থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণ আইচা থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

পুলিশের মতে, মাদক পাচার ও কারবার দমনে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান আরও জোরদার করা হচ্ছে, যাতে সমাজ থেকে মাদকের বিস্তার রোধ করা যায়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দক্ষিণ আইচায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x