ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল-ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার, জব্দ মোটরসাইকেল

ভোলার লালমোহন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে লালমোহন থানাধীন বদরপুর ইউনিয়নের দেবীরচর ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) খন্দকার মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে মোকলেচ মেম্বারের মেয়ে আরজু বেগমের ভাড়াটিয়া মোঃ মনির হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মনির হোসেন (২৮), মোঃ রবিউল (১৯), আল-আমিন মেলকার (২৫), মোঃ হাসান (২৪) এবং মোঃ রাকিব (২৬)। তাদের সকলের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর ২ নম্বর ওয়ার্ড এলাকায়।

লালমোহন থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল-ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার, জব্দ মোটরসাইকেল

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x