রাজশাহীর তানোর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি নিয়মিত মামলার আসামি ও দুইজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট চারজনকে আটক করেছে তানোর থানা পুলিশ।
বুধবার (১৫ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার মুন্ডুমালা গ্রামে অভিযান চালিয়ে মো. ইয়ামিন সরকার (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি মুন্ডুমালা হাট এলাকার মৃত মোস্তাফিজুর রহমান বাবুর ছেলে। পরে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে কনস্টেবল রাজু আহমেদ, জিসান বাবু এবং শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে, তানোর থানার মামলা নং-১৪ (তারিখ: ১৩ জুলাই ২০২৬)-এর এজাহারভুক্ত আসামি মো. হাতেম আলী (৪০), পিতা মৃত বাদল সরকার, গ্রাম ছাঐড়, থানাঃ তানোর, জেলাঃ রাজশাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন— মো. শাকিল আহমেদ, পিতা মো. নাসির উদ্দিন, গ্রাম আমশো এবং মো. সাদ্দাম (৪৫), পিতা মৃত সাত্তার, গ্রাম জুমারপাড়া, থানাঃ তানোর।
তানোর থানা পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার চারজনের মধ্যে একজনের কাছ থেকে হেরোইন উদ্ধার হয়েছে, একজন নিয়মিত মামলার আসামি এবং অপর দুইজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত।
অভিযানে এসআই মো. শফিকুল ইসলাম, এসআই মো. জাহাঙ্গীর আলম এবং এএসআই মো. শাহাদাত হোসেন অংশ নেন।
পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন