ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

 খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। এ সময় প্রায় ৫ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।রোববার (১১ অক্টোবর) দুপুরে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় বাংলাদেশ নৌ পুলিশ, পাইকগাছা, খুলনার সদস্যরা সহযোগিতা করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারে মাছ ও মৎস্যপণ্যের মান নিশ্চিত করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রি বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ মৎস্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

জন দুর্ভোগ ১১ অক্টোবর ২০২৬

মান্দায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, মাদক বিক্রির ৬০ হাজার ৪৪০ টাকা জব্দ

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা থানার অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মোছা. সাহানাজ পারভীন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির বিভিন্ন নোটের সর্বমোট ৬০ হাজার ৪৪০ টাকা জব্দ করা হয়।বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে মান্দা থানার একটি অভিযানে উপজেলার বানিশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহানাজ পারভীন বানিশ্বর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।পুলিশ জানায়, অভিযানে সাহানাজ পারভীনের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির বিভিন্ন নোটের সর্বমোট ৬০ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক সহযোগী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।এ ঘটনায় গ্রেপ্তার নারীসহ পলাতক সহযোগীর বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ও জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জন দুর্ভোগ ০৮ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপি নেতা বকুল শিকদারের বিরুদ্ধে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপি নেতা বকুল শিকদারের বিরুদ্ধে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতার হাতে অবরুদ্ধ হন বকুল শিকদার।  তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাঘুটিয়া ইউনিয়নের নদীপথে একটি বালুবাহী বাল্কহেড থেকে বকুল শিকদার ও তার লোকজন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাল্কহেডটি জোরপূর্বক উপজেলা সদরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।বিষয়টি জানাজানি হলে কয়েকশ মানুষ নৌকা নিয়ে তাদের ধাওয়া করেন। পরে খাষপুকুরিয়া ইউনিয়নের উত্তর অংশের যমুনা নদীতে তাদের আটকানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বকুল শিকদারের সঙ্গে থাকা লোকজন তাকে ফেলে পালিয়ে গেলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করেন।এদিকে, ধাওয়াকারীদের একটি নৌকা থেকে এক ব্যক্তি নদীতে পড়ে গেলে বকুল শিকদারের লোকজন তাকে তুলে নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে। পরে তারকে মারধর করে গুরুতর আহত করা হয় বলেও অভিযোগ উঠেছে।বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট ড্রেজার ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, বকুল শিকদারকে প্রতি সপ্তাহে ৭ হাজার টাকা চাঁদা করে দিয়ে আসছিলেন তারা। সম্প্রতি টাকা দিতে একদিন দেরি হওয়ায় বকুল ও তার সহযোগী হেলাল এসে ঝামেলা করেন এবং একপর্যায়ে বাল্কহেড নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার দাবি, বকুল শিকদারের সহযোগী হেলাল উদ্দিন চাঁদ নিজেকে সিরাজগঞ্জের শীর্ষ বালু ব্যবসায়ী ‘সাত্তার কমিশনারের’ লোক পরিচয় দিয়ে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছেন।স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় মাস আগে একইভাবে একটি বাল্কহেড ধরে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় বকুল শিকদারের নেতৃত্বে হেলাল উদ্দিন চাঁদ, তার ভাগিনা মাসুদ শিকদার, রিপন মিয়াসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তারা।বাঘুটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ভিটেমাটি হারানো মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য মাটি বহনকারী একটি বোট আটকে বকুল শিকদার ও তার সহযোগীরা ২০ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে হট্টগোল ও মারামারি হলেও পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তার দাবি, স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ধরনের ঘটনা ঘটছে।এলাকাবাসীর আরও অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নৌযান ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে থাকেন বকুল শিকদার। তবে এসব অভিযোগের বিষয়ে বকুল শিকদারের বক্তব্য জানা যায়নি।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

জন দুর্ভোগ ০৭ অক্টোবর ২০২৬

পোরশায় ঘর প্লাস্টারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ গ্রেপ্তার ২

নওগাঁর পোরশায় নতুন ঘর প্লাস্টারের কাজকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—মোঃ আবু হায়াত, মোঃ আবুল কালাম, তার বোন মোসাঃ লতিফা এবং বোন জামাতা মোঃ মাসুদ (৩২)। আহতদের মধ্যে আবু হায়াতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবুল কালাম (৪০) বাদী হয়ে মোঃ কেরামুদ্দীন (৬০), মোঃ কলিমুদ্দিন (২৮)সহ সাতজনের নাম উল্লেখ করে পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে আবুল কালামের নতুন বাড়িতে রাজমিস্ত্রিরা প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র—হাসুয়া, লোহার রড, শাবল ও বাঁশ নিয়ে সেখানে গিয়ে কাজে বাধা দেন। একপর্যায়ে আবুল কালামের ভাই আবু হায়াত প্রতিবাদ করলে ১ নম্বর আসামি মোঃ কেরামুদ্দীনের নির্দেশে ২ নম্বর আসামি মোঃ কলিমুদ্দিন ধারালো হাসুয়া দিয়ে তাকে কোপ দেন। এতে তার ডান হাতের কবজির হাড় কেটে গুরুতর জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে অন্যরা আবু হায়াতকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের ওপরও লোহার রড ও শাবল দিয়ে হামলা চালানো হয়। এতে আবুল কালাম, মাসুদ ও লতিফা আহত হন।অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় লতিফার কান থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের চার আনা ওজনের স্বর্ণের দুল এবং আবু হায়াতের কাছে থাকা ব্যবসার নগদ ১০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আবু হায়াতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহতরা পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে মামলার এজাহারনামীয় আসামি মোঃ কলিমুদ্দিন ও মোঃ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে বুধবার সকালে তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জন দুর্ভোগ ০৭ অক্টোবর ২০২৬

পত্নীতলায় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান

নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার চোলাই মদ তৈরির ওয়াশ, ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে ধ্বংস করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পত্নীতলা সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও উপকরণসহ প্রায় ১ হাজার লিটার ওয়াশ এবং ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ওয়াশ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।এ ঘটনায় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে—১. বান্দন (৪৫), পিতা—কিনা২. সুজিত (২১), পিতা—বান্দন৩. রহিন (৩৬), পিতা—গঙ্গাগ্রেপ্তার তিনজনই নওগাঁর পত্নীতলা থানাধীন বদলপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জন দুর্ভোগ ০৭ অক্টোবর ২০২৬

নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই পরিবারের বসতবাড়ি

নওগাঁ শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস পাড়ায় আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাদল ও সঞ্জয় দাদার বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৫ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত দুই পরিবার। বর্তমানে তারা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করেন তারা।এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত বাদল ও সঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের এ দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মহিউদ্দিন এবং দলের অন্যান্য নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।ক্ষতিগ্রস্ত পরিবার দুটি এখন ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তার অপেক্ষায় রয়েছে। মানবিক দিক বিবেচনায় সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্টদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

জন দুর্ভোগ ০৬ অক্টোবর ২০২৬

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে।অভিযানটি ধামইরহাট উপজেলার ৬ নম্বর জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি বাজার এলাকায় আলহাজ্ব আব্দুস সামাদ দেওয়ানের তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের দক্ষিণমুখী শয়নকক্ষে পরিচালনা করা হয়। এ সময় মো. আব্দুল মমিন (৩৫) এবং মো. আব্দুর রহিম ওরফে সকিন (৪৩), পিতা—মৃত ওয়াজেদ আলী, সাং—ধুরইল, থানা—ধামইরহাট, জেলা—নওগাঁকে আটক করা হয়।পুলিশের দাবি, তাদের কাছ থেকে মোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ধামইরহাট থানায় পৃথক মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

জন দুর্ভোগ ০৫ অক্টোবর ২০২৬

পোরশায় ৫১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ

নওগাঁর পোরশায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দাপ্তরিক কাজে গতিশীলতা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ৫১ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল হস্তান্তর করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বাইসাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, গ্রাম পুলিশরা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি নির্দেশনা ও বিভিন্ন বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়াসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাইসাইকেল পাওয়ায় তাঁদের দাপ্তরিক কাজের গতি বাড়বে এবং দ্রুততম সময়ে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

জন দুর্ভোগ ০৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতায় অংশ নেয় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।অভিযানের অংশ হিসেবে বিদ্যালয় ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না করতে পারে, সে বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়।ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি দীর্ঘদিন জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, বরং শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জন দুর্ভোগ ২৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে তৃতীয় দিনেও বাস চলাচল বন্ধ

নওগাঁয় বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। এতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই নওগাঁ থেকে বিভিন্ন গন্তব্যে বাস চলাচল বন্ধ থাকায় বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। অনেক যাত্রী বাধ্য হয়ে সিএনজি, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে সড়কে চলাচল ও যাত্রী পরিবহনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। সম্প্রতি এ বিরোধ আরও তীব্র হলে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনেও বাস চলাচল স্বাভাবিক হয়নি।বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে নওগাঁ শহরে আসা যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন বলে অভিযোগ করেছেন।যাত্রীরা দ্রুত পরিবহন শ্রমিকদের বিরোধ নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন তারা।এদিকে, পরিবহন শ্রমিকদের বিরোধ নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। দ্রুত সমস্যার সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জন দুর্ভোগ ২৮ সেপ্টেম্বর ২০২৬