ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে’: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্করের জবাব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করা এক পাকিস্তানি সাংবাদিককে কড়া জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেসলো নিয়ান্তির সঙ্গে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এক পাকিস্তানি সাংবাদিক সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করেন। জবাবে ওই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

শিপিং ও নাবিকদের নিরাপত্তা বিষয়ক ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ আয়োজিত সংবাদ সম্মেলনটির পর শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর।

সূত্র: টাইমস নাউ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে’: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্করের জবাব

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করা এক পাকিস্তানি সাংবাদিককে কড়া জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেসলো নিয়ান্তির সঙ্গে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এক পাকিস্তানি সাংবাদিক সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করেন। জবাবে ওই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

শিপিং ও নাবিকদের নিরাপত্তা বিষয়ক ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ আয়োজিত সংবাদ সম্মেলনটির পর শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর।

সূত্র: টাইমস নাউ

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x