ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

দিনের বেলায় যুবলীগ সভাপতির সাথে বাকবিতন্ডা, রাতের আঁধারে ছাত্রদল নেতার মাছের গদিতে হামলা ও লুটপাটের অভিযোগ!

ছাত্রদল নেতা আপ্পান হাওলাদার

ভোলার মনপুরায় রাতের আঁধারে ছাত্রদল নেতার মাছের গদিঘর ভাংচুর করে দুই লক্ষ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল মৎস্য মৎস্য ঘাটে এই ঘটনা ঘটে।

মৎস্য গদি ঘরের মালিক আপ্পান হাওলাদার মনপুরা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও হাজীরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মন্নান হাওলাদারের ছেলে।

ছাত্রদল নেতা আপ্পান হাওলাদের গদির দায়িত্বে থাকা রাকিব ও পাশ্ববর্তীর মৎস্য গদির মালিক শাকিল জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে গদি সংলগ্ন খালে নৌকা করে একদল মুখোশধারী লোক আসে। তারা গদির টিনের বেড়া ভাংচুর করে গদি ঘরে প্রবেশ করে। পরে গদিতে থাকা রাকিবকে মারধর করে। পরে গদিতে মাছ বিক্রির ২ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে গদির মালিক ছাত্রদল নেতাকে ফোনে জানান পাশের গদি ঘরের মালিক শাকিল কাজী। 

এই ব্যাপারে মৎস্য গদির মালিক ও মনপুরা ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আপ্পান হাওলাদার জানান, গতকাল বিকেলে মনপুরা উপজেলা যুবলীগ সভাপতি নিজাম উদ্দিন হাওলাদারের সাথে ব্যবসায়িক ঝামেলা হয়। এ সময় নিজাম উদ্দিন আমার বড় ভাই মনপুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাওলাদার কে মারধর করে। তিনি আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে মামলা করতে থানায় গেলে ওসি আমার সাথে দুর্ব্যবহার করেন। আমি এক ঘন্টা থানায় অপেক্ষা করে মামলা করতে না পেরে চলে আসি। 

ভোর রাতে মুখোশধারী একদল ডাকাত নৌকা করে এসে আমার মৎস্য গদি ঘর ভাংচুর চালিয়ে মাছ বিক্রির ২ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের তিনি গ্রেফতার করে শাস্তি দাবী করেন।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ছাত্রদল নেতার গদি ঘর ভাংচুর করে টাকা লুটের ঘটনায় লিখিত অভিযোগ কেউ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দিনের বেলায় যুবলীগ সভাপতির সাথে বাকবিতন্ডা, রাতের আঁধারে ছাত্রদল নেতার মাছের গদিতে হামলা ও লুটপাটের অভিযোগ!

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x