শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক ঘুরে স্থানীয় পুলিশ বক্সের দিকে এগিয়ে যায় মিছিলটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বাভাবিকভাবে যান চলাচলের মধ্যেই হঠাৎ একদল নেতাকর্মী মিছিল নিয়ে সড়কে বের হন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন।
ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সাইফুল মোল্লা ও ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লাকে সামনের সারিতে থেকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় সাজিদ মোল্লার মাথায় প্রতীকী কাফনের কাপড় বাঁধা ছিল।
মিছিলের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্ট দেন ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লা। পোস্টে তিনি দাবি করেন, প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা থাকার পরও মাথায় কাফন বেঁধে ‘টর্নেডোর মতো’ আকস্মিকভাবে রাজপথে মিছিল করার সাংগঠনিক সক্ষমতা তাদের রয়েছে।
পোস্টে আরও বলা হয়, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ নেতা সাইফুল মোল্লার তত্ত্বাবধানে এবং ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশনায় এ ঝটিকা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এদিকে পুলিশ বক্সের সামনে দিয়ে এমন মিছিল যাওয়ার ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া দলের মধ্য থেকে মো. সায়েম (১৮) নামের এক তরুণকে আটক করে পুলিশ।
আটক মো. সায়েম শরীয়তপুরের পালং থানার হাজরাসার এলাকার মো. সাইদ আকনের ছেলে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম জানান, জুমার নামাজের সময় শহরের প্রধান সড়কে কয়েকজন ব্যক্তি আকস্মিকভাবে মিছিল বের করার চেষ্টা করেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
সূত্র: ইত্তেফাক/এনএন

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন