ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবকদলের যৌথ বিক্ষোভ সমাবেশ

দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল-যুবদল-স্বেচ্চাসেবকদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়। 

সংগঠনের তিনটির এই যৌথ কর্মসূচিকে ঘিরে দিনভর ময়মনসিংহ নগরীর রাজনৈতিক অঙ্গনে ছিল সরব উপস্থিতি। প্রতিবাদী সমাবেশ ও মিছিলে নেতাকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে দলীয় সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক সমন্বয়ের চিত্রও ফুটে ওঠে।

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতার বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরের পর নগরীর নতুন বাজারের কালিসংকর গুহ রোডে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে সমবেত হলে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শহিদুল আমিন খসরু এবং সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক শহিদুল আমিন খসরু বলেন, দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তিনি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মধ্যে সাংগঠনিক সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এরপর বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন। তিনি বলেন, দলীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে সমন্বিতভাবে মাঠে সক্রিয় থাকতে হবে। ময়মনসিংহে রাজনৈতিক কর্মসূচিতে তিন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ অব্যাহত রাখার কথাও জানান তিনি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন সহ ছাত্রদলের নেতৃবৃন্দও সমাবেশে উপস্থিত ছিলেন। রাকিব হোসেন বলেন, পরিকল্পিত নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো উদ্যোগ রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন। দলীয় নেতৃত্বের নির্দেশনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান রাজনৈতিক বক্তব্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু বলেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো সম্মিলিতভাবে মাঠে ছিল। ভবিষ্যতেও অভিভাবক সংগঠন হিসেবে বিএনপি সহযোগী সংগঠনগুলোর পাশে থাকবে।

প্রতিবাদী সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল খান নেতাকর্মীসহ অংশ নেন। সাবেক দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য তানভিরুল ইসলাম টুটুলও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তার প্রশ্নে দায়িত্বশীল রাজনৈতিক আচরণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

উক্ত সমাবেশে বক্তব্য শেষে সংগঠনের নেতাকর্মীরা তারেক স্মৃতি মিলায়তন হতে বিভিন্ন স্লোগান দিতে দিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গীনার পাড় ট্রাফিক মোড়ে পৌঁছালে সেখানে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবকদলের যৌথ বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x