ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

রাজিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪

কুড়িগ্রামের চর রাজিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক ঘটনায় ২৫ গ্রাম গাঁজা ও ৪১ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ইয়াবা সেবনের অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) চর রাজিবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুলাউড়ি গ্রামের সুইচগেট বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোছা. মনোয়ারা ও মো. তাহেরুল ইসলাম শান্ত (৩৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে টাঙালিয়াপাড়া গ্রামে মো. আলম মিয়া ওরফে ‘আলম কসাই’ (৪৫)-এর বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪১ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চর রাজিবপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানায়, আলম মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ছাড়া বিকেল ৩টার দিকে টাঙালিয়াপাড়া গ্রাম থেকে ইয়াবা সেবনের অভিযোগে মো. লুৎফর রহমান (৪৮)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাজিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x