ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও বেড়েছে সৌদির তেল রপ্তানি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো থেকে তেল রপ্তানি বেড়েছে। যুদ্ধ শুরুর পর চলতি মাসেই এসব দেশ থেকে তেল রপ্তানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যের ভিত্তিতে রয়টার্স জানায়, সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ২৮ লাখ ব্যারেল তেল রপ্তানি হওয়ার পথে রয়েছে। এ সময়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের তেল রপ্তানি বাড়িয়েছে।

তবে যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এই রপ্তানির পরিমাণ এখনো অনেক কম। ফেব্রুয়ারি মাসে এসব দেশ থেকে প্রতিদিন ১ কোটি ৮৮ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছিল।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পুনরায় বাড়তে থাকায় সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের মোট তেল রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। রয়টার্সের হিসাবে, চলতি মাসে এই প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল রপ্তানি হওয়ার কথা রয়েছে।

সৌদি আরবের ক্ষেত্রেও তেল রপ্তানিতে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দর ব্যবহার করে অন্য পথে তেল রপ্তানি শুরু করে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সৌদি আরব থেকে প্রতিদিন প্রায় ৫৪ লাখ ব্যারেল তেল রপ্তানি হতে পারে। এর আগে আগস্ট মাসে দেশটির দৈনিক তেল রপ্তানির পরিমাণ ছিল ২৪ লাখ ৪৬ হাজার ব্যারেল।

অর্থাৎ, আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে সৌদি আরবের দৈনিক তেল রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধের মধ্যেও বেড়েছে সৌদির তেল রপ্তানি

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x