তবে একই সঙ্গে বাস্তব ও কার্যকর কূটনৈতিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে ইরান ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও নিজের একই অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
পোস্টে তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও আমি যুদ্ধ বিক্রি করতে নিউইয়র্কে আসিনি। আমরা শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করতে এসেছিলাম।’
আরাগচি আরও বলেন, ‘তবে যেকোনো আগ্রাসনের মুখে ইরান অটল থাকবে—এমনকি তা যদি প্রলয়ংকরী যুদ্ধের দিকে যায়।’
একই পোস্টে তিনি বলেন, ‘আমরা বাস্তব কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত।’
সূত্র: আল-জাজিরা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন