ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা অর্থ ছাড়ের শর্ত থাকার কারণেই প্রস্তাবটি নাকচ করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ।

এনবিসি নিউজকে ওয়াল্টজ বলেন, ইরানের প্রস্তাবে ‘বিলিয়ন বিলিয়ন ডলার জব্দ থাকা অর্থ ব্যবহারের সুযোগ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ’ অন্তর্ভুক্ত ছিল। এসব শর্তের কারণেই যুক্তরাষ্ট্র প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে বলে জানান তিনি।

ওয়াল্টজ বলেন, ‘এসব শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নয়।’

তিনি আরও বলেন, ‘এগুলো বৈশ্বিক নিষেধাজ্ঞা। মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার, এটাই বিশ্বের অবস্থান।’

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গেও কথা বলেন ওয়াল্টজ। তার ভাষ্য, গত ২০ বছরে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বা দুটি নয়, মোট সাতটি প্রস্তাব পাস হয়েছে। এসব প্রস্তাবে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থাকা উচিত নয় এবং দেশটির এ ধরনের কর্মসূচি পরিচালনাও করা উচিত নয়।

ওয়াল্টজ আরও বলেন, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ‘লঙ্ঘনের’ অভিযোগে ইরানকে নিরাপত্তা পরিষদে পাঠিয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে ইরানের পক্ষ থেকে পরমাণু পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি না দেওয়া এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের ওপর ‘যথাযথ নজরদারি’ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুযোগ না দেওয়ার বিষয়।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x