ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

গৌরীপুরের সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুরের দৈনিক ডেস্টিনি পত্রিকার সাংবাদিক এবং কৃতিসন্তান এইচ টি তোফাজ্জল হোসেনকে পূর্বশত্রুতার জেরে ডেকে নিয়ে মারধর, মাথায় গুরুতর আঘাত এবং পরবর্তীতে তাঁকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় সাংবাদিক ও সচেতন এলাকাবাসীর মধ্যে।

স্বজন, সহকর্মী ও স্থানীয়দের অভিযোগ, তিনি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশায় জড়িত। দেশের একজন সচেতন নাগরিক এবং দায়িত্ববান সংবাদ মাধ্যমকর্মী হিসেবে তিনি স্থানীয় মাদক ও জুয়ার কারবারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছিলেন। 

কিন্তু, গত  ৮ সেপ্টেম্বর ২০২৬ রাতে ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় কিছু দুষ্কৃতিকারী তাকে সংবাদ সংগ্রহের কথা বলে একটি বাড়িতে ডেকে নিয়ে মারধর করে, মাথায় গুরুতর আঘাত করে রক্তাত্ব যখমী করে এবং পরে রশি দিয়ে বেঁধে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে বলে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে। গুরুতর যখমী অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন থাকাকালীন প্রতিপক্ষ হামলাকারীরা নিজেদের অপরাধকে আড়াল করতে এবং আইনের চোখে ধূলো দিতে মাদক দিয়ে মিথ্যা ঘটনা সাজায় এবং স্থানীয় প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করে মামলা করতে প্ররোচিত করে। মূলত ঘটনাটির কোন সুষ্ঠ্য ও নিরপেক্ষ তদন্ত ও সত্যতা যাচাই ব্যতিত এই মিথ্যা মামলা হওয়ায় সাংবাদিক সমাজ প্রতিবাদ জানিয়ে আসছে।

ঘটনার পর এইচ টি তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহার এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাংবাদিক, সচেতন নাগরিক ও স্থানীয়দের অংশগ্রহণে তাঁর ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর ওপর হামলা ও পরবর্তীতে তাঁকে অপ্রাসঙ্গিক এবং সন্দেহাতিত মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর ঘটনা কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং হয়রানি বন্ধ করার দাবি জানান তাঁরা। 

একই সঙ্গে সাংবাদিক তোফাজ্জাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিও জোরালোভাবে তুলে ধরেন তারা।

মানববন্ধনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক জনাব খায়রুল আলম রফিক সভাপতিত্ব করেন। এ সময় বিশিষ্ট সাংবাদিক সজিব রাজভর বিপিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা এবং প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সহ আরো অনেকেই।

সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে গৌরীপুরে সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রকৃত ভিত্তি এবং ৮ সেপ্টেম্বরের ঘটনার নেপথ্য প্রকৃত কারণ অনুসন্ধান করে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে এখন মূল দাবি একটাই অভিযোগের সুষ্ঠু তদন্ত হোক, সত্য প্রকাশ্যে আসুক এবং সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আইনানুগভাবে পর্যালোচনা করে তা প্রত্যাহার এবং তাঁর ন্যায়সংগত মুক্তির ব্যবস্থা করা হোক।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গৌরীপুরের সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x