তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত সোমবার তেহরানের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি। যাত্রীদের নিয়ে উড্ডয়নের শেষ মুহূর্তের প্রস্তুতি চলার সময় আদালতের জারি করা বাজেয়াপ্তকরণ আদেশের ভিত্তিতে সেটি আটকে দেন ইস্তাম্বুল বিমানবন্দরের কর্মকর্তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে সম্প্রতি দেশটির বিমান সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্র যে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে, উড়োজাহাজটি জব্দ করার ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত কাসপিয়ান এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসনিক জটিলতার কারণে ইস্তাম্বুল থেকে তেহরানগামী একটি বোয়িং উড়োজাহাজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
উড্ডয়ন বন্ধ থাকায় উড়োজাহাজের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে ইস্তাম্বুল বিমানবন্দর পরিষেবা বাবদ ৩০ লাখ ইউরো বকেয়া পরিশোধের হিসাব নিষ্পত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুতই উড়োজাহাজটি ইরানে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক অর্থব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করে ইরানের বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞায় বলা হয়, ইরানের বিমান সংস্থাগুলোর সঙ্গে বাণিজ্য করা প্রতিষ্ঠানগুলো ডলারভিত্তিক আন্তর্জাতিক লেনদেন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। তবে তুরস্ক এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞা পুরোপুরি কঠোরভাবে বাস্তবায়ন করেনি।
বর্তমানে ইরান এয়ারসহ কয়েকটি বিমান সংস্থা দুই দেশের মধ্যে নিয়মিত যাত্রী পরিবহন চালিয়ে যাচ্ছে। তবে ভারী পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম মহান এয়ার জানিয়েছে, আঙ্কারার অনুরোধের পরিপ্রেক্ষিতে তুরস্কে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্র: এএফপি

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন