ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

​ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ শুরু: সরকারের যুগোপযোগী পদক্ষেপে সন্তুষ্ট কৃষকরা

অনুষ্ঠানের ছবি

কৃষকদের দোরগোড়ায় সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে। আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে জেলার সাতটি উপজেলার সাতটি ব্লকের ১১ হাজার ৬৪৮ জন কৃষক এ কার্ডের আওতায় আসছেন।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের হাতে কার্ড ও কৃষি উপকরণ সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথম ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ হাজার ১৪৮ জন এবং রুহিয়া উপজেলার ১ হাজার ৩৬৯ জন কৃষক এই কার্ড পাচ্ছেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাগুলোতেও এই কার্যক্রম সম্প্রসারিত হবে। কৃষক কার্ডটি কৃষকদের জমির পরিমাণ ও শ্রেণির ওপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে— যেমন ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি ও বড় কৃষক। ​ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক: এরা ভাতাসহ বিভিন্ন ধরনের সরকারি আর্থিক সহায়তা এবং ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ পাওয়ার অগ্রাধিকার পাবেন। ​মাঝারি ও বড় কৃষক: এরা ভাতা ব্যতিরেকে কার্ডের অন্যান্য সুযোগ-সুবিধা ও সেবা গ্রহণ করতে পারবেন। ​হাতে কার্ড পেয়ে দারুণ সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তাদের মতে, এই কার্ড চালুর ফলে ভবিষ্যতে সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে, বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ ও ভোগান্তি কমবে। এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ।​কৃষি কর্মকর্তারা বলছেন, এই কার্ডের মাধ্যমে সারসহ প্রয়োজনীয় সব কৃষি উপকরণ সরাসরি প্রকৃত কৃষকের কাছে সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এটি বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বাজারে কৃত্রিম সার সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। ​ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—​ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. রফিকুল হক,​পুলিশ সুপার মো. বেলাল হোসেন, ​সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, ​জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলি, ​সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, ​ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু। ​এছাড়াও অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

​ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ শুরু: সরকারের যুগোপযোগী পদক্ষেপে সন্তুষ্ট কৃষকরা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x