গতকাল নারায়ণগঞ্জ সদর উপজেলায় ক্যাম্পেইনের আওতায় ফকির গ্রুপে লজিক অব বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দায়িত্ব পালন করেন। পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তারা টিকাদান কার্যক্রমে সহযোগিতা করেন।
ক্যাম্পেইনের শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে লজিক অব বাংলাদেশ। সংগঠনটির প্রতিনিধিরা টিকাদান কার্যক্রমে সহযোগিতা, জনসচেতনতা সৃষ্টি এবং মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।
OCV Campaign 2026 বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), UNICEF ও IFRC সহযোগিতা করছে।
কলেরার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে জনস্বাস্থ্য কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বলে মনে করে লজিক অব বাংলাদেশ। ক্যাম্পেইনের বাকি দিনগুলোতেও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটির হেডকোয়ার্টার।
সংগঠনটির মতে, স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন