ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

ধর্ম

নওগাঁর পোরশায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সম্মেলন

নওগাঁর পোরশায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও আদিবাসী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের নেতা লাকড়া মরমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম (সাদেক), পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, বিএনপি নেতা মো. শাহ্জামান শাহ্ চৌধুরী, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইব্রাহিম আলী, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম (গামা), যুবদল নেতা মো. আব্দুল জব্বার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন, পাশাপাশি এলাকার শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

দিনব্যাপী এ কর্মসূচিকে ঘিরে নিতপুর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁর পোরশায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x