কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডের জনপ্রিয় ও সফল বর্তমান (রানিং) মেম্বার মো. জামাল উদ্দিন টানা দ্বিতীয়বারের মতো আবারও বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মাঠে নেমেছেন।
সর্বশেষ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি ওয়ার্ডবাসীর সেবা করে আসছেন।
গত মেয়াদে দায়িত্ব পালনকালে ৭ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, সামাজিক সুরক্ষা ভাতা বণ্টন এবং নানা উন্নয়নমূলক কাজের মাধ্যমে জামাল উদ্দিন এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন।
রানিং মেম্বার হিসেবে তার এই সফলতা ও সার্বক্ষণিক উপস্থিতি ভোটারদের মাঝে নতুন করে আশা ও উদ্দীপনার সঞ্চার করেছে। টানা দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মো. জামাল উদ্দিন বলেন গত নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ আমাকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন।
বিগত দিনগুলোতে আমি সাধ্যমতো মানুষের সেবায় পাশে থাকার চেষ্টা করেছি। গত মেয়াদের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো শেষ করতে এবং একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে ৭ নম্বর ওয়ার্ডকে গড়ে তুলতেই মূলত দ্বিতীয়বারের মতো প্রার্থী হওয়া।
আশা করি, আমার অবদানের কথা বিবেচনা করে জনগণ এবারও আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
এলাকার প্রবীণ ও তরুণ ভোটাররা জানান, রানিং মেম্বার হিসেবে জামাল উদ্দিন সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং নিরপেক্ষভাবে কাজ করেছেন। ফলে টানা দ্বিতীয় মেয়াদেও তার বিজয়ের ব্যাপারে এলাকবাসী অত্যন্ত আশাবাদী ও ঐক্যবদ্ধ।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন