ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মনপুরায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য কে মারধর!ছাত্রলীগ নেতার বাদী হয়ে মামলা, গ্রেফতার-২

ভোলার মনপুরায় কাজিরচরের ইউপি সদস্য ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি  মোঃ শরিফকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটেছে।

আহত ইউপি মেম্বারের ভাই ও উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল ভূঁইয়া  ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কলাতলীর ইউনিয়নের কাজীরচর অভিযান চালিয়ে মনপুরা থানা পুলিশ দুই আসামীকে গ্রেফতার করে।

পরে দুপুর ২ টায় আটককৃত আসামীদের আদালতে সোর্পদ করে জানিয়েছেন ওসি মাজাহারুল ইসলাম।

আটকৃত আসামীদ্বয় হলেন, মোঃ জুয়েল (২৫) ও মোঃ ছালাউদ্দিন (৩৬)। এদের দুইজনের বাড়ি কলাতলী ইউনিয়নের কাজীরচরে ১ ও ২ নং ওয়ার্ডে।

এজাহার সূত্রে ও বাদী রুবেল ভূঁইয়া জানান, শনিবার সকালে সাড়ে ৬ টায় মামলার আসামীরা তার ভাই ইউপি মেম্বার মোঃ শরিফের কাছে চাঁদা দাবী করে। পরে চাঁদার বদলে মহিষ নিয়ে যাওয়ার সময় ইউপি মেম্বার বাধা দিলে তখন আসামীরা পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। তিনি নিজে বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এদিকে ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় নিজেদের নির্দোষ দাবী করেন গ্রেফতারকৃত আসামী মোঃ ছালাউদ্দিন ও মোঃ জুয়েল।

তারা জানান, হামলার ঘটনায় তারা জড়িত নয়।রাজনৈতিক বিরোধের জেরে তাদের আসামী করা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মামলার ৬ আসামীর মধ্যে দুইজনকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে। মামলার অপর চার আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মনপুরায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য কে মারধর!ছাত্রলীগ নেতার বাদী হয়ে মামলা, গ্রেফতার-২

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x