ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

সূমন চন্দ্রের সংগৃহীত ছবি ফেসবুক থেকে নেওয়া

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার (গতকাল) দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন চন্দ্র উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। তিনি নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ছুটি নিয়ে কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন সুমন। সন্ধ্যার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশের শ্মশানঘাট এলাকায় গিয়ে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণ পর নিজ শরীরে অসুস্থতা অনুভব করলে তিনি নিজেই মাকে ফোন করে গ্যাস ট্যাবলেট খাওয়ার বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে দিনাজপুরে নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x