ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ভূল্লী থানার বিশেষ অভিযান: ১০৫ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে অভিযোগ

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযানে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (০৪ অক্টোবর ২০২৬) ভূল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের বড় বালিয়া মন্ডলপাড়া জামে মসজিদের পাশে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঠাকুরগাঁও সদর থানার টিকাপাড়া এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ ফাহিম মোর্শেদ গালিব (৩৩) এবং বরুনাগাও এলাকার মোঃ নিজামউদ্দিনের ছেলে মোঃ রানা (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে এলাকা জুড়ে জোরালো অভিযান পরিচালনা করছে ভূল্লী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় পরিচালিত টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ভুল্লী থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ভূল্লী থানার বিশেষ অভিযান: ১০৫ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x