ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযান, গ্রেপ্তার ১৪

নওগাঁর মহাদেবপুরে পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ জন আসামি এবং প্রতারণার মামলায় ১ জন আসামিকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোট ১৪ জন আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

মহাদেবপুর থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযান, গ্রেপ্তার ১৪

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ জন আসামি এবং প্রতারণার মামলায় ১ জন আসামিকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোট ১৪ জন আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

মহাদেবপুর থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x