ময়মনসিংহ নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকায় দিনের আলোয় দোতলা একটি বাসার কক্ষে ছুরিকাঘাতে মোঃ আসাদুজ্জামান নূর ওরফে সাদ্দাম হোসেন নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও পুলিশের নিকট হতে প্রাপ্ত তথ্য অনুয়ায়ী ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের আকুয়া ভাঙ্গাপুল এলাকায় এই হত্যাকান্ড সংঘটিত হয়। ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই এলাকাবাসীর সহযোগীতায় অভিযুক্ত অন্তর মিয়াকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি চাকু, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় সাদ্দাম হোসেন আকুয়া ভাঙ্গাপুল এলাকায় অন্তর মিয়ার দোতলা বাসার একটি কক্ষে যান। সেখানে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। তখন অন্তর মিয়া ক্ষিপ্ত হয়ে চাকু দিয়ে সাদ্দাম হোসেনকে আঘাত করে গুরুতর যখমী করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাদ্দাম হোসেনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই হত্যার কারণ নিয়ে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে উঠে এসেছে পুরোনো বিরোধের কথাও। তাদের দাবি, অন্তরের আচরণ নিয়ে আগে থেকেই এলাকায় অসন্তোষ ছিল এবং কয়েক দিন আগে এ বিষয়কে কেন্দ্র করে সাদ্দামের সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল।
ঘটনার পরপরই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ওসি মো. শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এলাকাবাসীর সহযোগিতায় অন্তর মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্তর মিয়া (২৫) আকুয়া ভাঙ্গাপুল এলাকার বিল্লাল হোসেনের ছেলে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার সাদ্দাম হোসেন (২৩) আকুয়া ভাঙ্গাপুল এলাকার পান্নু মিয়ার ছেলে। স্থানীয় রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় ও তার রাজনৈতিক সংগঠনে শোকের ছায়া নেমেছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন