ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা

 বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার অপরাধে চার প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র ও ইন্দ্রানী দাসের নেতৃত্বে ধামুরা বন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার টাকা, আদি ধামুরা মিষ্টান্ন ভাণ্ডারকে ২২ হাজার টাকা এবং গোপী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, প্রতিশ্রুত পণ্য বিক্রি না করা ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে আপন কসমেটিকসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এসএম ইলিয়াস উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার বাহিনীর একটি দল সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x