ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়

মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেক কনকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. কামরুল ইসলাম, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউ জামান, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।

সভায় মাছের পুষ্টিগুণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় দেশের পুষ্টিচাহিদা পূরণে মাছের ভূমিকা এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

মৎস্যসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম ও উদ্যোগ নিয়ে সভায় আলোচনা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x