চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা ও সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ উঠছে। এরই প্রেক্ষিতে মানুষের ভোগান্তি ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় নেতৃবৃন্দ হাসপাতালের পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগীদের সাথে মতবিনিময় করেন। তারা রোগীদের শারীরিক ও সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে রোগীরা তাদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা নেতৃবৃন্দের নিকট তুলে ধরেন। নেতৃবৃন্দ রোগীদের সান্ত্বনা দেন এবং সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন— রোগীদের প্রতি আরও আন্তরিক ও যত্নশীল হন। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করা জরুরি। সীমিত সাধ্যের মধ্যেও সেবার মান উন্নত করে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের খোঁজ-খবর নিচ্ছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন