নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও লেখনীর দক্ষতা বিকাশের লক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে সামাজিক উন্নয়নমূলক সংগঠন অগ্নিশিখা।
১১ অক্টোবর থেকে শুরু হওয়া এ রচনা প্রতিযোগিতা চলবে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এতে নারায়ণগঞ্জের তিনটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। কলেজ তিনটি হলো—সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও সরকারি কদম রসুল কলেজ।
প্রতিযোগিতাটি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে ১১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রচার ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অগ্নিশিখার সকল সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তা, জ্ঞানচর্চা ও লেখালেখির প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনটি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের নিজেদের চিন্তাভাবনা ও প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকেরা।
সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে অগ্নিশিখার এ উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীল বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন