ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

মতলবে বস্তাবন্দী অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার একটি বিল থেকে কম্বল মোড়ানো অজ্ঞাত  বস্তাবন্দী মধ্য বয়স্ক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষনিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

মঙ্গলবার ১৩ অক্টোবর  সকালে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে গ্রামের জনৈক এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে লাশটি বিলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। লাশটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মতলবে বস্তাবন্দী অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x