ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা নোবিপ্রবি উপাচার্যের

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ও বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ে নোবিপ্রবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।  তিনি বলেন, ১০০ একর আয়তনের বিশ্ববিদ্যালয়টিতে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। এ ব্যয় কমাতে সৌরবিদ্যুৎ কার্যকর ভূমিকা রাখতে পারে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে বণিক বার্তা আয়োজিত জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক ‘গ্রিন ডায়ালগে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ে একটি এআই ল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে ১৮ লাখ টাকা ব্যয়ে ৯০০ বর্গফুটের একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এ ব্যবস্থা থেকে বছরে প্রায় ২৩ হাজার ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে। দৈনিক গড়ে বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় ৬৩ ইউনিট। এ সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ব্যয় হবে প্রায় সাড়ে তিন টাকা। অন্যদিকে, প্রচলিত ব্যবস্থায় প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ব্যয় হচ্ছে প্রায় ১০ টাকা।

উপাচার্য আরও বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনা সম্ভব হলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় অনেকাংশে কমিয়ে আনা যাবে। একই সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে টেকসই ক্যাম্পাস গড়ে তোলার পথও সুগম হবে। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই অর্থনীতির রূপরেখায় নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে গবেষণা পরিচালনারও আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রসঙ্গত, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানে দেশের জলবায়ু, পরিবেশবান্ধব জ্বালানি ও অর্থনীতির বিভিন্ন খাতের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, কূটনীতিক, উদ্যোক্তা ও দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা নোবিপ্রবি উপাচার্যের

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x