ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

আলফাডাঙ্গায় ধর্ষণের দায়ে বহুল আলোচিত আকিদুলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. আকিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিয়া আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জরিমানার টাকা আদায়ে তাঁর স্থাবর সম্পত্তি বিক্রির ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২০ জুন স্কুলে যাওয়ার পথে শিশুটিকে অপহরণ করে ধর্ষণ করেন আকিদুল। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন শিশুটির বাবা আলফাডাঙ্গা থানায় মামলা করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আলফাডাঙ্গায় ধর্ষণের দায়ে বহুল আলোচিত আকিদুলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. আকিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিয়া আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জরিমানার টাকা আদায়ে তাঁর স্থাবর সম্পত্তি বিক্রির ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২০ জুন স্কুলে যাওয়ার পথে শিশুটিকে অপহরণ করে ধর্ষণ করেন আকিদুল। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন শিশুটির বাবা আলফাডাঙ্গা থানায় মামলা করেন।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x