ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সুবিধাবঞ্চিত ও মেধাবী ৫৩ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য অপটিমিস্টস’। সংগঠনটির চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের আওতায় উপজেলার ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও দুইজন মেডিকেল শিক্ষার্থীসহ মোট ৫৩ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার সানাউল হক কলেজের অডিটোরিয়ামে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ এবং কবি সানাউল হক কলেজের প্রতিষ্ঠাতা সুমন ইফতেখার মামুন।
কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দ্য অপটিমিস্টসের কান্ট্রি ডিরেক্টর সাইদুল করিম সংগঠনটির সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “আমরা যেমন ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অবহেলিত ছিলাম, কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় এবং কবি সানাউল হক কলেজও অবহেলিত ছিল। তাই এ বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মাণ ও কলেজ এমপিওভুক্ত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি শিক্ষার্থীদের কল্যাণে দ্য অপটিমিস্টসের এ ধরনের শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও এগিয়ে নিতে উৎসাহ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য অপটিমিস্টসের ব্রাহ্মণবাড়িয়া জেলা ফাইন্যান্স ডিরেক্টর আবু সালেহ, কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ আহসানুল হক রানা, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সজল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দ্য অপটিমিস্টসের কান্ট্রি ডিরেক্টর সাইদুল করিম সংগঠন সম্পর্কে বলেন, দ্য অপটিমিস্টস একটি অলাভজনক, অরাজনৈতিক ও ধর্ম-বর্ণনির্বিশেষে বৈষম্যহীন স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন জেলার মেধাবী, এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সংগঠনটি উপবৃত্তি, পোশাক, জুতা, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে।
বিজয়নগর উপজেলায় ২০১৬ সাল থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সহযোগিতা করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন