ভোলার বোরহানউদ্দিনে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবু বকর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবু বকর দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবু বকর বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করত। শনিবার সকালে মামা ইমনের সঙ্গে ঢাকায় থেকে নানা ছিঠু খানের বাড়িতে বেড়াতে আসে সে। বেলা ১১টার দিকে বাড়ির পুকুরে মাছ ধরার দৃশ্য দেখতে পুকুরপাড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন