কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা, কার্যক্রম সামযিক বন্ধ ঘোষনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হলো—উপজেলার বড় পুকুরপাড় সংলগ্ন ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল (প্রাঃ লিঃ) অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল গেট সংলগ্ন তাজ ডায়াগনস্টিক সেন্টার।
সোমবার (১৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চর রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান। অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা.সারোয়ার জাহান।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোতে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত এ পদক্ষেপ নেন। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি সিলগালা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান প্রেস ব্রিফিং করেন।
তিনি বলেন, ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল (প্রাঃ লিঃ) অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার কে ৫ হাজার টাকা ও বন্ধ এবং হাসপাতাল গেট সংলগ্ন তাজ ডায়াগনস্টিক সেন্টারে মুন্জরি মেয়াদ শেষ হওয়ার কারণে আড়াই হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ রাখার নির্দেশ করা হয়।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন