ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

রাজিবপুরে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মরহুম আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মোহনগঞ্জ ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ রাজধানীর শ্যামলীতে অবস্থিত হোটেল ফেমাস (ফ্রেশ) আবাসিক হোটেলে মারা যান মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আনোয়ার হোসেন। পরদিন ২৬ মার্চ তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে মোহনগঞ্জে হাজারো মুসল্লির অংশগ্রহণে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, আনোয়ার হোসেনের মৃত্যুর পর তাঁর মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। জানাজার সময় তাঁর বড় ভাই মো. সাইফুল ইসলাম দাবি করেছিলেন, তাঁর ভাই ঢাকার ওই আবাসিক হোটেলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে তাঁর মৃত্যুর প্রায় সাত মাস পর এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, মরহুমের ভাই মো. রফিকুল ইসলাম (৬১) বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। সি.আর. মামলা নম্বর ৭২৮/২০২৬ (মোহাম্মদপুর আমলী) হিসেবে নথিভুক্ত মামলাটিতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা এনসিপির আহ্বায়ক মো. শাহ আলম, যুবদল নেতা শহিদুল ইসলাম (শহিদ) ও মিজানুর রহমান মিজান, জামায়াত কর্মী আরিফুল কবির তালুকদার রানা, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাফিউল আজম জুয়েল, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন বাবুল, ওয়ার্ড বিএনপি নেতা শামীম এবং যুবলীগ নেতা দুলাল।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, মামলায় অভিযুক্ত ব্যক্তিরা নির্দোষ। তাঁদের অভিযোগ, হয়রানি করার উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে। এ সময় তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, আনোয়ার হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

অন্যদিকে, মামলার বাদী মো. রফিকুল ইসলাম বলেন, তাঁর ভাই আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতেই তিনি আদালতের আশ্রয় নিয়েছেন। তিনি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

রাজিবপুরে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x