দেশের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক ঘটনার মূল্যায়নে দ্বৈত নীতি অনুসরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব হলে ৫ আগস্ট বিপ্লব নয় কেন?’
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা।
নাহিদ ইসলাম বলেন, ৭ নভেম্বরকে বিপ্লব হিসেবে বিবেচনা করা হলে জুলাই গণ-অভ্যুত্থানকেও বিপ্লব হিসেবে স্বীকৃতি দিতে হবে। কিন্তু বর্তমান সরকার নিজেদের রাজনৈতিক অবস্থানের অনুকূলে থাকা ঘটনাকে বিপ্লব হিসেবে আখ্যা দিচ্ছে, আর যেখানে তাদের নেতৃত্ব ছিল না, সেটিকে আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে অভিহিত করছে।
তিনি বলেন, ৭ নভেম্বর ও জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ বুঝতে হলে বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করা প্রয়োজন। বিভিন্ন সময়ে এ দেশের মানুষ শোষণ, আধিপত্য ও অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অধিকার, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছে।
১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বাকশাল প্রতিষ্ঠা, রক্ষীবাহিনীর নির্যাতন এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে বিচ্যুতির বিরুদ্ধে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, সিপাহি, জনতা, শ্রমিক ও ছাত্রদের সম্মিলিত অংশগ্রহণে সে সময় গণবিপ্লব সংঘটিত হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, মেধাভিত্তিক বাংলাদেশ গঠন, চাকরি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি বন্ধ, দুর্নীতি দূর এবং সুশাসন প্রতিষ্ঠা ছিল আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু নিজেদের ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে চলবে না; দেশের সামগ্রিক পরিস্থিতি ও রাষ্ট্র গঠনের বিষয়েও সচেতন হতে হবে। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে প্রতিবাদী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার। এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় ও নোবিপ্রবি শাখার নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন