রাজশাহী জেলা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা 'জেলা বিশেষ শাখা' (ডিএসবি) কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। আজ ১৫ জুলাই (বুধবার) তিনি এই বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ডিএসবি কার্যালয়ের সামগ্রিক কার্যক্রম, নথি ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ অত্যন্ত নিবিড় ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি কার্যালয়ের দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা, কাজের গতিশীলতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ আনিছুর রহমান সরদারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিএসবি শাখার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন