সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলার দুর্গম বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বাফওয়ার সভানেত্রী সালেহা খান-এর উদ্যোগ ও দিকনির্দেশনায় এবং বাফওয়া উপ-আঞ্চলিক শাখা, মৌলভীবাজার রাডার ইউনিটের তত্ত্বাবধানে জেলার রাজনগর উপজেলার কমরচক ইউনিয়নের করাইয়া গ্রামে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজক সূত্র জানায়, এ কর্মসূচির আওতায় ৩০ জন নারী, ৩৫ জন শিশুসহ মোট ১০০ জন বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পর্যাপ্ত শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়, যা দুর্গত মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় তারা চরম সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী ও বাফওয়ার এই মানবিক উদ্যোগ তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে এসেছে।
বাংলাদেশ বিমান বাহিনী সূত্রে জানা গেছে, বিমান বাহিনী প্রধান এবং বাফওয়ার সভানেত্রীর সার্বিক দিকনির্দেশনায় দেশের বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ লক্ষ্যে বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মানবিক এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়ে বলেন, দুর্যোগকালে সরকারি বাহিনীর এমন সময়োপযোগী সহায়তা দুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সংকট মোকাবিলায় তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন